দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

Post Image

মূল্য বৃদ্ধির একদিন পরই দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেট ১ ভরি স্বর্ণের দাম ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে বাজুস চেয়ারম্যান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

নতুন দাম অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।


এর আগে, সোমবার (২৭ জুলাই) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।

উল্লেখ্য, এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৯৬ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৪৬ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৪৯ দফা ও ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

এই বিভাগের আরও খবর

অর্থনীতি

News Image

বিএনপির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
News Image

সাবেক সিইসি আউয়াল ৩ দিনের রিমান্ডে

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

চট্টগ্রাম বন্দরে ৩ কোটির মালামালসহ কনটেইনার গায়েব

দেশে মাথাপিছু ঋণ এখন ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

জুলাইয়ে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমেছে ১১%

ড. ইউনূসের ক্ষুদ্রঋণ মডেল নিতে চায় ইসলামী উন্নয়ন ব্যাংক

বাধ্য হয়ে সরকার বেশি দামে জ্বালানি কিনছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

কমলো এলপি গ্যাসের দাম

বোতলজাত সয়াবিনের দাম বাড়ল লিটারে ৫ টাকা

সর্বাধিক পঠিত

ইসলামী ব্যাংকে ৮০ হাজার কোটি টাকার ঋণ জালিয়াতিতে জড়িত চুপ্পুর কোম্পানি

পরের সরকারের জন্য অর্থনীতিতে ‘বড় চ্যালেঞ্জ’ রয়েছে: উপদেষ্টা

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.৩৩ বিলিয়ন ডলার

সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা

আয়করের নতুন কাঠামোতে বাড়ছে মধ্যবিত্তের চাপ

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

সংকট কাটিয়ে স্বাভাবিক হচ্ছে ইসলামী ব্যাংক

ইরান যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা দেবে: বিশ্বব্যাংক প্রধান

দেশে লিটারে আরও ৫ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম