পরের সরকারের জন্য অর্থনীতিতে ‘বড় চ্যালেঞ্জ’ রয়েছে: উপদেষ্টা

Post Image

অন্তর্বর্তী সরকারের পর যে সরকার দেশ পরিচালনার দায়িত্বে আসবে, অর্থনীতি স্থিতিশীল রাখতে তাদেরকে নানামুখী চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে সতর্ক করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেছেন, অন্তবর্তী সরকার অর্থনীতিকে মোটামুটি স্থিতিশীল করার চেষ্টা করেছে, অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করেছে। সামনের চ্যালেঞ্জ আরও বড়।

সোমবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

লেহউদ্দিন আহমেদ বলেন, সংস্কার আমরা যা করেছি, তা এনাফ না; তবে সামনের সরকারের জন্য তা সহায়ক হবে। আরও ট্যাক্টফুলি হ্যান্ডেল করতে হবে চ্যালেঞ্জগুলো।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশ পরিচালনার দায়িত্বভার নির্বাচিত সরকারের হাতে যাবে।

ওই সরকারের সময়ে সোনালী ব্যাংকের কর্মকর্তারা যাতে পেশাদার ভূমিকা পালন করেন, সেই আহ্বান জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, রাজনৈতিক সরকারের সময়ে চাপ আসবে; তাদের সরাসরি ‘না’ বলা যাবে না। নেগোশিয়েট করার ক্ষমতায় যেতে হবে; তাদের অর্থনীতির নীতি বোঝাতে হবে, ব্যাংকিং আইন, অডিটের নর্মস দেখাতে হবে। 

রাজনৈতিক সরকারের সময়ে এভাবে আলোচনা ও সমঝোতা করে ঋণ বিতরণের পরামর্শ দেন সালেহউদ্দিন আহমেদ।

ঋণ বিতরণে বড় ব্যবসায়ীদের চেয়ে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কর্মসংস্থান তৈরিতে তারা ভুমিকা রাখে। এজন্য তাদের ঋণ দিতে হবে হবে বেশি।

এই বিভাগের আরও খবর

অর্থনীতি

News Image

বিএনপির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
News Image

সাবেক সিইসি আউয়াল ৩ দিনের রিমান্ডে

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

জুলাইয়ে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমেছে ১১%

ড. ইউনূসের ক্ষুদ্রঋণ মডেল নিতে চায় ইসলামী উন্নয়ন ব্যাংক

বাধ্য হয়ে সরকার বেশি দামে জ্বালানি কিনছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

কমলো এলপি গ্যাসের দাম

বোতলজাত সয়াবিনের দাম বাড়ল লিটারে ৫ টাকা

দেশের বাজারে স্বর্ণের দামে ফের বড় পতন

দেশের বাজারে স্বর্ণের দামে ফের বড় পতন

জুলাইয়ে নতুন ঋণ ১৮০ মিলিয়ন, পরিশোধ ৪৫৩ মিলিয়ন ডলার

সর্বাধিক পঠিত

দেশের বাজারে স্বর্ণের দামে ফের বড় পতন

জুনের ১৬ দিনে রেমিট্যান্স এলো ১৭২ কোটি ডলার

বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল

সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা

ইসলামী ব্যাংকে ৮০ হাজার কোটি টাকার ঋণ জালিয়াতিতে জড়িত চুপ্পুর কোম্পানি

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.৩৩ বিলিয়ন ডলার

ফরিদপুরে বেশিরভাগ পেট্রোলপাম্পে তেল সংকট: সমিতির সভাপতি

ইসলামী ব্যাংকে দ্রুতই এমডি নিয়োগ দেওয়া হবে: অর্থমন্ত্রী

আয়করের নতুন কাঠামোতে বাড়ছে মধ্যবিত্তের চাপ

পরের সরকারের জন্য অর্থনীতিতে ‘বড় চ্যালেঞ্জ’ রয়েছে: উপদেষ্টা