হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

Post Image

হরমুজ প্রণালিতে গত তিন দিনে ইরানের জাহাজ ও তেলবাহী ট্যাংকারগুলোকে যুক্তরাষ্ট্রের বাহিনী হুমকি দিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। খবর শাফাক নিউজের।

সোমবার (২৭ জুলাই) ইরানের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকি বা শত্রুতাপূর্ণ কর্মকাণ্ডের জবাব দিতে দেশটির সশস্ত্র বাহিনী প্রস্তুত। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এই অঞ্চলের সংঘাত আরও বিস্তৃত করছে।

অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে তারা ১৭টি জাহাজের গতিপথ পরিবর্তন করেছে। পাশাপাশি দুটি জাহাজ অচল করা হয়েছে এবং আরও দুটি জাহাজে তল্লাশি চালানো হয়েছে।

সেন্টকমের দাবি, জুলাই মাসে ইরানের বিরুদ্ধে পুনর্বহাল করা নৌ অবরোধ কার্যকর করার অংশ হিসেবে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।


এদিকে ইরান বলেছে, হরমুজ প্রণালিতে তেহরান নির্ধারিত নৌপথই জাহাজ চলাচলের জন্য নিরাপদ। এর আগে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এক মুখপাত্র দাবি করেন, প্রণালির দক্ষিণ দিকের নৌপথে মাইন পেতে রাখা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আন্দোলনের হুমকির পর মধ্যরাতে সিজেপির সঙ্গে মোদি সরকারের বৈঠক

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

‘চুক্তিভঙ্গ’ করেছে মোদি সরকার, ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি ‘তেলাপোকা’ পার্টির

ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি ‘ককরোচ’ পার্টির

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলাকে ‌'চোর' বলে কটূক্তি আর্জেন্টিনার প্রেসিডেন্টের

আন্দোলন হলেই লাঠিচার্জ করা যাবে না: ভারতের সুপ্রিম কোর্ট

ইরানে হামলা বন্ধের ‘আসল কারণ’ জানালেন মার্কিন রাষ্ট্রদূত

সর্বাধিক পঠিত

বুর্কিনা ফাসোর সব রাজনৈতিক দল বিলুপ্ত ঘোষণা

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হলেন খামেনির ছেলে মোজতবা

যে শর্তে হরমুজ প্রণালি খুলে দিল ইরান

খামেনির হুঁশিয়ারির পরও চুক্তির ব্যাপারে আশাবাদী ট্রাম্প

আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

ইরানে হামলা চালিয়ে মিসাইল সংকটে যুক্তরাষ্ট্র: ইইউ

নতুন বছরে বাড়লো রাশিয়া-ইউক্রেন যুদ্ধের তীব্রতা!

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আসা অনিশ্চিত মোদির

আরাফি ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদের সদস্য নির্বাচিত

নেপালে ভয়াবহ সহিংসতা-মসজিদে ভাঙচুর, সীমান্ত বন্ধ করলো ভারত