জুলাই এর চেতনা ছাড়া সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়: প্রতিরক্ষা উপদেষ্টা

Post Image

জুলাই এর চেতনা ছাড়া সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম। তিনি বলেন, জুলাই এর চেতনা মানে সকল ক্ষেত্রে বৈষম্য দূর ও সুশাসন প্রতিষ্ঠা করা। আবার জুলাই এর চেতনা কেউ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করে, সেদিকেও সতর্ক থাকতে হবে।

আজ শনিবার দুপুরে রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে রাওয়া আয়োজিত 'ফিরে দেখা জুলাই বিপ্লব-২০২৪' উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, আমরা বিজয়ীর বেশে থাকব। আমরা বিজয়ী জাতি। আমরা কোনো আধিপত্যবাদী শক্তির কাছে মাথানত করব না।

তিনি আরও বলেন, জুলাই এর শিক্ষা হচ্ছে ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা গড়ে তোলা। যারা গুম ও খুনের সঙ্গে জড়িত ছিলেন, তাঁদের কোনোভাবেই প্রমোশন দেওয়া হবে না।

তিনি আরও বলেন, মেজর সিনহা হত্যার রায় দ্রুত কার্যকর করা হবে।

রাওয়ার চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হকের সভাপতিত্বে এ সময় অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক ব্যবস্থা আনতে চায় সরকার

সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ

সরকারি কলেজে শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন স্থগিত

বিরোধীদলীয় নেতার সঙ্গে বিটিএমএ নেতাদের মতবিনিময়, সমস্যা সমাধানে ভূমিকা রাখার আশ্বাস

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

দাওয়াত না পেয়ে মাতবরের অভিমান, টিসি নিল প্রাথমিকের ২৬ শিক্ষার্থী

পঞ্চগড়-১ আসনের সাবেক এমপি গ্রেপ্তার

হুতিদের হামলায় সৌদিতে প্রাণ গেল বাংলাদেশির

সর্বাধিক পঠিত

নাসিরউদ্দীনের গালি শুনে আমরা অভ্যস্ত : সিইসি

হারিয়ে যাওয়া ৫১টি মোবাইল প্রকৃত মালিকদের ফিরিয়ে দিলো পুলিশ

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৮ জুন

বাংলাদেশ–সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে কাজ করার আশাবাদb

দেশে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ হবে আজ

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

দুর্নীতির মামলায় তোফায়েল আহমেদের বিচার শুরু

এনসিপির জাতীয় কনভেনশন আজ,কোন সেশনে কি থাকছে

প্রশ্নফাঁসের ‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ শিক্ষামন্ত্রীর

আজ চার দিনব্যাপী ডিসি সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী