চাঁদপুরে ভরা মৌসুমেও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ

Post Image

ইলিশের ভরা মৌসুমেও দেশের অন্যতম বৃহৎ ইলিশের পাইকারি বাজার চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে সরবরাহ কমেছে কয়েক গুণ। এতে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে রুপালি ইলিশের দাম। সরবরাহ কম হওয়ায় ক্ষতিগ্রস্থ হচ্ছেন ব্যবসায়ী ও আড়তের শ্রমিকরাও। তবে, কেন কমছে ইলিশের উৎপাদন এর কারণ অনুসন্ধানে মাঠে নেমেছে বিশেষজ্ঞ দল। 

এদিকে, মৌসুমে জেলেদের ব্যস্ততা বাড়লেও আশানুরূপ মাছের দেখা নেই নদীতে। প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা চেষ্টার পরও অনেক জেলে ফিরছেন প্রায় খালি হাতে। পরিসংখ্যান বলছে, গত দুই বছরে দেশে ইলিশের উৎপাদন কমেছে ৪২ হাজার মেট্রিক টন।

জানা যায়, কয়েক বছর আগেও এ সময়ে চাঁদপুরের মাছঘাটে, প্রতিদিন এক থেকে দেড় হাজার মণ ইলিশের বেচাকেনা হতো। তবে, এবার বাজারে আসছে না ১০০ মণ মাছও। সরবরাহ কমে যাওয়ায় এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রায় তিন হাজার টাকায়।

এ বিষয়ে মৎস্যজীবীরা বলছেন, নির্বিচারে জাটকা নিধন, অবৈধ কারেন্ট জালের ব্যবহার, নাব্যতা সংকট এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব; নদীতে ইলিশের স্বাভাবিক চলাচলে বাধা তৈরি করছে। সরবরাহ কম হওয়ায় ক্ষতিগ্রস্থ হচ্ছেন ব্যবসায়ী ও আড়তের শ্রমিকরা। 

এ বিষয়ে চাঁদপুরের জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যেও ইলিশ সম্পদের উন্নয়নে বিশাল নদী অঞ্চলে কাজ করা হচ্ছে। নানা উদ্যোগও গ্রহণ করা হয়েছে। 

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর ইলিশ গবেষক ও সাবেক মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আনিছুর রহমান বলেন, সংকটের প্রকৃত কারণ অনুসন্ধানে এরইমধ্যে পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ দল কাজ শুরু করেছে। 

এদিকে চাঁদপুরের মেঘনা ও পদ্মা নদীতে ইলিশ'সহ বিভিন্ন মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন প্রায় অর্ধলক্ষ জেলে।


এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

মালয়েশিয়ার শ্রমবাজার চালুর খবরে সক্রিয় দালাল চক্র

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

চাঁদপুরে ভরা মৌসুমেও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ

সরকারি উন্নয়ন বরাদ্দের এক টাকাও তছরুপ করতে দেওয়া হবে না

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি

‘মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা, ইসলামবিরোধী ষড়যন্ত্রের অংশ’

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানেন না স্পিকার

সর্বাধিক পঠিত

হাদি হত্যা তদন্তে রোববার জাতিসংঘে চিঠি পাঠাবে সরকার

ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস না হওয়ার খবর আবারও নাকচ করলেন ট্রাম্প

পরিবর্তন ও সংস্কার চাইলে ‘হ্যাঁ’ ভোট দিন: তথ্য উপদেষ্টা

হাদির অস্ত্রোপচার সম্পন্ন, নেওয়া হচ্ছে এভারকেয়ারে

বহুল কাঙ্ক্ষিত জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ কাল

১৮ কোটি মানুষের পক্ষে দাঁড়াবে জামায়াত: শফিকুর রহমান

স্বামী হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে হাদির স্ত্রী

সবাইকে ভোট দেওয়ার এবং জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির

ফোনালাপে ইরানের প্রেসিডেন্টকে যা বললেন সৌদি যুবরাজ

সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ