তেঁতুলিয়ায় ২৪ ঘণ্টায় ২২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

Post Image

টানা ভারী বৃষ্টিতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় উপজেলাটিতে ২২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস।

ভারী বর্ষণে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, ব্যাহত হচ্ছে যানবাহন ও মানুষের চলাচল। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অধিকাংশ মানুষ।

রোববার (১৯ জুলাই) সকাল ৯টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টার এই বৃষ্টিপাতের তথ্য নিশ্চিত করেছে তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিস।

স্থানীয় সূত্রে জানা যায়, টানা বর্ষণে উপজেলার নিম্নাঞ্চলের কিছু আমন ধানের জমি তলিয়ে গেছে। একই সঙ্গে নদ-নদীর পানি বাড়তে শুরু করায় বন্যার আশঙ্কাও দেখা দিয়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন, চা শ্রমিক, পাথর শ্রমিক, দিনমজুর, ভ্যানচালক, অটোরিকশা চালক, ক্ষুদ্র ব্যবসায়ী ও খেটে খাওয়া মানুষ। বৃষ্টির কারণে আয়-রোজগার কমে যাওয়ায় পরিবার নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা।

এদিকে, টানা বৃষ্টিতে নদ-নদীর পানি আরও বৃদ্ধি পেলে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা ও কৃষিজমির ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, গত ২৪ ঘণ্টায় ২২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং আগের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।


তিনি বলেন, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এবং সাগরের লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়ে উত্তরাঞ্চলে জলীয় বাষ্পের আধিক্য সৃষ্টি করায় ভারি বৃষ্টিপাত হচ্ছে। আগামী এক সপ্তাহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত

ব্যালট নম্বরের টোকেন নিয়ে বুথে প্রবেশের অভিযোগ ছাত্রদল সমর্থিত প্যানেলের

নির্বাচনী প্রচারণায় স্বর্ণের রিং উপহার পেলেন হান্নান মাসউদের স্ত্রী

জয়পুরহাটে ব্যবসায়ীর টাকা ছিনতাই মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা

বিশ্বকাপে কানাডার প্রথম জয়ের দিনে মাঠেই পা ভাঙল ইসমাইলের কোনের

জকসু নির্বাচন: কেন্দ্রে সাংবাদিক প্রবেশে বাধার অভিযোগ

৫৪ বছর ধরে বেইনসাফি ও দুর্নীতির রাজনীতি চলছে : শফিকুর রহমান

চট্টগ্রামের কর্ণফুলীতে বিএনপি-জামায়াতের সংঘর্ষ

বরিশালে পুলিশ সদস্যের হামলার শিকার হয়ে হাসপাতালে সাংবাদিক!

যে কারণে আর্জেন্টিনার বিপক্ষে লাল কার্ড দেখলেন সুইস ফুটবলার

কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আসিফ এখন ছাত্রদল নেতা!