কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আসিফ এখন ছাত্রদল নেতা!

Post Image

কুষ্টিয়া শহর স্বেচ্ছাসেবক লীগ নেতা ৯ টুকরো হত্যা মামলার আসামি এস কে সজীবের একান্ত সহযোগি স্বেচ্ছাসেবক লীগ নেতা আসিফ শেখ এখন ছাত্রদল নেতা। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।


কুষ্টিয়া জেলার অন্তর্গত বেসরকারি রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আংশিক কমিটি গত ১০ অক্টোবর ঘোষণা করা হয়।  উক্ত কমিটিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ আসিফ সহ-সভাপতি পদে দায়িত্বে আসায় শুরু হয়েছে নানান গুঞ্জন । আসিফ ছাত্র দলের সহ-সভাপতির পদ ভাগিয়ে নিয়ে দলের নাম ভাঙ্গিয়ে আগের রুপের এলাকায় আতংক সৃষ্টি করছে বলে অভিযোগ উঠেছে।


পাশাপাশি দীর্ঘদিন জেল জুলুম-নির্যাতনের পরও ছাত্রদলকে আঁকড়ে আছেন এমন নেতা-কর্মীদের মধ্যে চাপা ক্ষোভ সৃষ্টি হয়েছে। সে দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং নেতৃত্ব দিয়েছে এমন একাধিক অভিযোগ রয়েছে। 


 ৫ আগস্টের পূর্বে বিভিন্ন সময় জামাত বিএনপির নেতাকর্মীদের দিয়েছে হুমকি ধামকি । এমনকি পাঁচ আগস্ট এর পূর্বে বিএনপি জামায়াতের যারা আন্দোলন সংগ্রামে গিয়েছেন তাদেরও লিস্ট করে তাদের দিয়েছে হুমকি ধামকি। পুলিশে ধরিয়ে দেয়ার ভয় দেখিয়ে বা নেতার কাছে লিষ্ট দেয়ার ভয় দেখিয়ে অর্থ বানিজ্য করা অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। 


এই স্বেচ্ছাসেবক লীগ নেতা আসিফ সময়ের পরিবর্তনে স্বেচ্ছাসেবক লীগ ত্যাগ কৌশলে ভাগিয়ে নেন ছাত্রদলের পদ । সে নিজে আওয়ামীলীগ, তার পরিবারের সদস্যরা ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছে। এলাকায় চাউর হয়ে রয়েছে আসিফ এর চাচা শেখ মহিদুল ইসলাম ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি ও প্রকাশ্যে ভোট ডাকাতি করে ওয়ার্ড কাউন্সিলর হয়েছে । চাচা কাউন্সিলর হওয়ায় আসিফ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করলেও কেউ ভয়ে মুখ খুলতো না। সে এলাকায় কিশোর গ্যাং ভাইকিং নামে কিশোর গ্যাং গ্রুপ তৈরি করেন। এই কিশোর গ্যাং এর প্রধান আসিফ শেখ। ৫ আগষ্টের পর তার চাচা মহিদুল পালিয়ে বেড়িয়ে অবশেষে গ্রেফতার হয়েছে।


এদিকে তার ভাতিজা আসিফ ৫ আগষ্টের পর কিছুদিন গাঢাকা দিয়ে ফিরে এসে কৌশলে কুষ্টিয়া রবিন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ সভাপতির পদ ভাগিয়ে আবারও এলাকায় ত্রাস সৃষ্টি করছে এবং দলের নাম ভাঙ্গিয়ে প্রভাব বিস্তার করে চলেছে। এতে  ছাত্র দলের ত্যাগী নেতা-কর্মিদের মাঝে তাকে ঘিরে চলছে সমালোচনা। তারা বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নেতাদের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং তথ্য যাচাই-বাছাই করে শেখ আসিফের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত

১ বছরে নিহত ৩৪, গুলিবিদ্ধ ৩৮ বাংলাদেশী

ব্যালট নম্বরের টোকেন নিয়ে বুথে প্রবেশের অভিযোগ ছাত্রদল সমর্থিত প্যানেলের

নির্বাচনী প্রচারণায় স্বর্ণের রিং উপহার পেলেন হান্নান মাসউদের স্ত্রী

জকসু নির্বাচন: কেন্দ্রে সাংবাদিক প্রবেশে বাধার অভিযোগ

জয়পুরহাটে ব্যবসায়ীর টাকা ছিনতাই মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা

৫৪ বছর ধরে বেইনসাফি ও দুর্নীতির রাজনীতি চলছে : শফিকুর রহমান

চট্টগ্রামের কর্ণফুলীতে বিএনপি-জামায়াতের সংঘর্ষ

বরিশালে পুলিশ সদস্যের হামলার শিকার হয়ে হাসপাতালে সাংবাদিক!

আমি এমপি না হলে আওয়ামী লীগের ওপর নির্যাতন ও জুলুম বাড়বে: জাপা মহাসচিব

কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আসিফ এখন ছাত্রদল নেতা!