জয়পুরহাটে ব্যবসায়ীর টাকা ছিনতাই মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা

Post Image


জয়পুরহাটের কালাই উপজেলায় ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলায় ইউনিয়ন বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


পুলিশ জানায়, শুক্রবার (৬ মার্চ) কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হারুনুর রশিদকে (৪৫) গ্রেপ্তার করা হয়।তিনি উপজেলার মাত্রাই ইউনিয়নের বাসিন্দা এবং স্থানীয় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।


পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ মার্চ রাতে কালাই উপজেলার মাত্রাই-বিয়ালা সড়ক দিয়ে ব্যবসায়ী নাজিমুদ্দিন ও তার সহকারী আলিম ফিরছিলেন। এমন সময় ওই সড়কের বকুলতলী মোড় এলাকায় কয়েকজন তাদের পথরোধ করেন। পরে তাদের বেধড়ক মারধর করে সঙ্গে থাকা ৮ লাখ ৫১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী নাজিমুদ্দিনের বাবা নুর আলম বাদী হয়ে হারুনুর রশিদসহ ৬ জনকে অভিযুক্ত করে কালাই থানায় মামলা দায়ের করেন।


কালাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, মামলার পর অভিযান চালিয়ে হারুনুর রশিদকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত

জয়পুরহাটে ব্যবসায়ীর টাকা ছিনতাই মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা

নির্বাচনী প্রচারণায় স্বর্ণের রিং উপহার পেলেন হান্নান মাসউদের স্ত্রী

জকসু নির্বাচন: কেন্দ্রে সাংবাদিক প্রবেশে বাধার অভিযোগ

৫৪ বছর ধরে বেইনসাফি ও দুর্নীতির রাজনীতি চলছে : শফিকুর রহমান

চট্টগ্রামের কর্ণফুলীতে বিএনপি-জামায়াতের সংঘর্ষ

যে কারণে আর্জেন্টিনার বিপক্ষে লাল কার্ড দেখলেন সুইস ফুটবলার

বরিশালে পুলিশ সদস্যের হামলার শিকার হয়ে হাসপাতালে সাংবাদিক!

আমি এমপি না হলে আওয়ামী লীগের ওপর নির্যাতন ও জুলুম বাড়বে: জাপা মহাসচিব

কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আসিফ এখন ছাত্রদল নেতা!

পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন কে, যা বললেন আইনমন্ত্রী