নির্বাচনী প্রচারণায় স্বর্ণের রিং উপহার পেলেন হান্নান মাসউদের স্ত্রী

Post Image

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনী নির্বাচনী গণসংযোগকালে সাধারণ মানুষের কাছ থেকে স্বর্ণের রিং উপহার পেয়েছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে।


মঙ্গলবার (৩ জানুয়ারি) হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের মোহাম্মদপুর ৭ নম্বর ওয়ার্ডে আমির ডুবাইয়ের বাড়িতে গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন তিনি। এ সময় স্থানীয় কয়েকজন নারী তাকে ভালোবাসা ও সম্মানের নিদর্শন হিসেবে স্বর্ণের রিং উপহার দেন।

উপহার পেয়ে শ্যামলী সুলতানা জেদনী আবেগাপ্লুত হয়ে বলেন, “এই উপহার আমার জীবনের অন্যতম স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। আমি হাতিয়ার মানুষের কাছে সারাজীবনের জন্য ঋণী হয়ে গেলাম। এখানকার মানুষ অত্যন্ত আন্তরিক ও অতিথিপরায়ণ। এই কয়েকদিনের আতিথেয়তা আমাকে মুগ্ধ করেছে—এটা ভোলার নয়।”


তিনি আরও বলেন, হাতিয়ার মানুষ পরিবর্তন চায় এবং উন্নয়নমুখী নেতৃত্ব প্রত্যাশা করে। বিশেষ করে নারীদের সক্রিয় অংশগ্রহণ তার চোখে পড়েছে।

“আমি যেখানেই গণসংযোগে যাচ্ছি, সেখানে নারীদের ভূমিকা প্রশংসনীয়। হাতিয়ার নারীরা এখন আর পিছিয়ে নেই—তারা সচেতন ও আত্মবিশ্বাসী। সুযোগ পেলে পিছিয়ে পড়া নারীদের উন্নয়নে কাজ করবো ইনশাআল্লাহ।”

এছাড়াও তিনি নারীদের স্বাস্থ্যঝুঁকি কমাতে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে উপকূলীয় অঞ্চলের নারীরা যে নানা ধরনের স্বাস্থ্যঝুঁকিতে ভুগছেন, সে বিষয়েও উদ্যোগ নেওয়ার পরিকল্পনার কথা জানান।

“জলবায়ু পরিবর্তনের কারণে নারীদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে—এই বিষয়টি নিয়ে সচেতনতা ও বাস্তব উদ্যোগ নিতে চাই,”—বলেন তিনি।

স্থানীয়দের মতে, সাধারণ মানুষের পক্ষ থেকে এ ধরনের উপহার রাজনৈতিক সৌহার্দ্য ও জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ। তারা আশা প্রকাশ করেন, নির্বাচিত হলে হান্নান মাসউদ ও তার পরিবার হাতিয়ার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত

হরমুজ প্রণালি দিয়ে চলাচলের বিশেষ অনুমতি পেল কোন কোন দেশ?

পাবনায় প্রকাশ্য দিবালোকে প্রেসক্লাবে সন্ত্রাসী হামলা

হরিপুরে সাংবাদিক মিজানুর রহমান আটক, প্রেসক্লাবের নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি

হত্যাকাণ্ডের সাড়ে ১১ বছর পর কবর থেকে লাশ উত্তোলন জামায়াতকর্মীর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ‘মুসলিমবিদ্বেষী’ বক্তব্যের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ

প্যারোলে এলেও মায়ের জানাজায় অংশ নিতে পারেননি যুবলীগ নেতা

প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্বে থাকবেন যারা

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে তার অধীনস্ত দায়িত্ব বণ্টন, গেজেট জারি

সংসদে নামাজ নিয়ে জামায়াত এমপির বক্তব্য, ‘ধর্ম পালন ব্যক্তিগত স্বাধীনতা’ বললেন স্পিকার

বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে কারো হস্তক্ষেপ মানবে না চীন: রাষ্ট্রদূত