জকসু নির্বাচন: কেন্দ্রে সাংবাদিক প্রবেশে বাধার অভিযোগ

Post Image

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে একাধিক ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ক্যামেরা ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের পোলিং এজেন্টদের বিরুদ্ধে এসব অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগসহ কয়েকটি ভোটকেন্দ্রে এসব ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে ছাত্রদলের পোলিং এজেন্টরা ভোটগ্রহণ চলাকালীন শিক্ষার্থীদের কাছে প্রকাশ্যে ভোট চাইছিলেন। এ সময় সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে গেলে তাদের কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হয়।

ভুক্তভোগী সাংবাদিক কামারুজ্জামান কায়েস বলেন, কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশের অনুমতি আছে। এ তথ্য জানার পর ভোটগ্রহণ সংক্রান্ত বিষয়ে প্রিজাইডিং অফিসারের বক্তব্য নিতে গেলে ছাত্রদলের পোলিং এজেন্টরা আমার ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং আমাকে কেন্দ্রে প্রবেশে বাধা দেয়।

এবারের জকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৩৬৫। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোটগ্রহণ চলছে।

নির্বাচনে মোট ২১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৫৭ প্রার্থী এবং হল সংসদের ১৩ পদে ৩৩ প্রার্থী। হলের শিক্ষার্থীদের হল সংসদে ভোট দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় সংসদের জন্য আলাদাভাবে ভোট দিতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত

হরমুজ প্রণালি দিয়ে চলাচলের বিশেষ অনুমতি পেল কোন কোন দেশ?

পাবনায় প্রকাশ্য দিবালোকে প্রেসক্লাবে সন্ত্রাসী হামলা

হরিপুরে সাংবাদিক মিজানুর রহমান আটক, প্রেসক্লাবের নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি

হত্যাকাণ্ডের সাড়ে ১১ বছর পর কবর থেকে লাশ উত্তোলন জামায়াতকর্মীর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ‘মুসলিমবিদ্বেষী’ বক্তব্যের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ

প্যারোলে এলেও মায়ের জানাজায় অংশ নিতে পারেননি যুবলীগ নেতা

প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্বে থাকবেন যারা

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে তার অধীনস্ত দায়িত্ব বণ্টন, গেজেট জারি

সংসদে নামাজ নিয়ে জামায়াত এমপির বক্তব্য, ‘ধর্ম পালন ব্যক্তিগত স্বাধীনতা’ বললেন স্পিকার

বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে কারো হস্তক্ষেপ মানবে না চীন: রাষ্ট্রদূত