চীনে ভূমিধসে নিহত ২১

Post Image

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের গানসু প্রদেশে ভূমিধসে অন্তত ২১ জন নিহত এবং সাতজন আহত হয়েছেন। বুধবার দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গানসু প্রদেশের তানছাং কাউন্টির একটি গ্রামে মঙ্গলবার (৭ জুলাই) এ ভূমিধসের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পরিচালিত উদ্ধার অভিযান এরই মধ্যে শেষ হয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, লংনান শহরের রেনজাং গ্রামে ভূমিধসের সময় ৩৩ জন আটকা পড়েন। তাদের মধ্যে পাঁচজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

এদিকে, গত দুই দিনে চীনের বিভিন্ন অঞ্চলে বন্যা, বজ্রঝড় ও ভূমিধসের ঘটনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৩৬ জনে পৌঁছেছে বলে জানিয়েছে সিনহুয়া।

আহত সাতজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পর জরুরি সেবা, অগ্নিনির্বাপণ বাহিনী ও পুলিশসহ একাধিক উদ্ধারকারী দল ঘটনাস্থলে মোতায়েন করা হয়।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বন্যায় তলিয়েছে সাপের খামার, ছড়িয়ে পড়েছে ৯০০ বিষধর সাপ

ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন

শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের প্রচেষ্টার প্রশংসা জাতিসংঘের

ইরানে মার্কিন হামলায় নিহত ৩

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

‘খামেনির শেষ বিদায়ের অনুষ্ঠান ম্লান করতেই যুক্তরাষ্ট্রের হামলা’

চীনে ভূমিধসে নিহত ২১

মার্কিন হামলায় ইরানে বেশ কয়েকজন আহত

সর্বাধিক পঠিত

দূতাবাস কর্মীদের দ্রুত ইসরায়েল ত্যাগের নির্দেশ যুক্তরাষ্ট্রের

৩৫০ জনের বেশি যাত্রী নিয়ে ফিলিপাইনে ফেরি ডুবি,নিখোঁজ ১৪৪ জন

হরমুজ প্রণালির কিছু অংশ বন্ধ করল ইরান

খামেনি আমাকে মারার আগেই তাকে মেরেছি: ট্রাম্প

‘ইরান যুদ্ধ নিয়ে এমন কিছু জানি যা রাতে ঘুমাতে দেয় না’

নওগাঁয় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ৬.৭ ডিগ্রি

উত্তপ্ত পরিস্থিতিতে ইসলামী বিশ্বকে জরুরি পদক্ষেপের আহ্বান এরদোয়ানের

বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

গাজা পুনর্গঠনে ১০ কোটি ডলার দেবে চীন

অজানা ভাইরাসে আক্রান্ত হরে মরছে গাজার মানুষ