‘খামেনির শেষ বিদায়ের অনুষ্ঠান ম্লান করতেই যুক্তরাষ্ট্রের হামলা’

Post Image

আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা ম্লান করতেই যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আরআইজিসি জানিয়েছে, মাশহাদগামী সড়কের বিভিন্ন সেতুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই শহরেই আজ বৃহস্পতিবার খামেনিকে দাফন করা হবে।

এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ‘দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় প্রদেশগুলোতে এবং পবিত্র শহর মাশহাদের দিকে পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোর দুটি সেতুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর প্রতিশোধ হিসেবে বাহরাইন ও কুয়েতে হামলা চালিয়েছে ইরান।’

আইআরজিসির অভিযোগ, এই ‘ঐতিহাসিক’ শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা ম্লান করে দেওয়ার লক্ষ্যেই মার্কিন হামলাগুলো চালানো হয়েছে।

তারা সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র যদি আরো হামলা চালায়, তাহলে ইরানের ‘এই অঞ্চলের অন্যান্য মার্কিন ঘাঁটিতে চরম প্রতিশোধমূলক হামলা চালানো হবে।’

এর আগে, আইআরআইবি জানিয়েছিল যে মার্কিন বাহিনী আক্কালা শহরের বাইরে আক তেখে খান সেতুতে সাতটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

সূত্র: আলজাজিরা

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

ইমরান খানের মুক্তি দাবিতে ইসলামাবাদ অভিমুখে জনতার ‘সুনামি’

দিল্লিতে মোদির সঙ্গে দেখা, ‘ঢাকার বার্তা পৌঁছালেন’ দীনেশ ত্রিবেদী

বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম

সৌদি আরবে হামলার মধ্যে সামরিক বাহিনী মোতায়েনে সম্মত মক্কা জোট

যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতা নিয়ে আলোচনায় পাকিস্তানে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব

ইমরান খানকে আদালতে হাজির করার নির্দেশ

প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষার্থীদের বিক্ষোভ, পাশে ককরোচ জনতা পার্টি

সর্বাধিক পঠিত

যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় লাখো মানুষ

সিরিয়ার প্রেসিডেন্টের নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ

পশ্চিমবঙ্গেও পদ্ম ফুটেছে : মোদি

আমি নিজেকে শান্তির দূত মনে করি: ট্রাম্প

পশ্চিমবঙ্গে হুমায়ুন কবীরের দলের সঙ্গে ওয়াইসির দলের জোট

ভারতের সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ

কচুক্ষেতে গার্মেন্টস কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

দিল্লিতে মোদির সঙ্গে দেখা, ‘ঢাকার বার্তা পৌঁছালেন’ দীনেশ ত্রিবেদী

বৈঠকে লেবানন সংঘাতই হবে প্রধান আলোচ্য বিষয়: ইসমাইল বাঘাই