সাভারে এনসিপির সমাবেশ চলাকালে বিস্ফোরণ

Post Image

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে এ বিস্ফোরণ ঘটানো হয়।

সমাবেশে ওই সময় ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দিচ্ছিলেন। বিস্ফোরণের পর  নেতাকর্মীদের আতঙ্কে ছোটাছুটি করতে দেখা যায়। এ সময় নাবিলা তাসনিদ মাইকে নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানান।  

ঘটনার সময় সমাবেশ মঞ্চে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বলে জানা গেছে। 

এদিকে বিস্ফোরণের ঘটনায় দুইজন আহত হয়েছেন। তাদেরকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

ঘটনাস্থল থেকে এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত জানান,  ঘটনাস্থল থেকে এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত জানান, সাভারে এনসিপির পদযাত্রাপরবর্তী সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে সন্ত্রাসীরা। সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এ বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে সাভারে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। পরে নেতৃবৃন্দ সাভার মডেল থানার সামনে অবস্থান নিয়েছেন।

সাভার মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত)  নূর মোহাম্মদ বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। তবে কী বিস্ফোরণ হয়েছে তা তদন্ত করে  দেখা হচ্ছে।  ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

সাভারে এনসিপির সমাবেশ চলাকালে বিস্ফোরণ

শেখ হাসিনার দেশে ফিরতে আইনি বাধা নেই : রুমিন ফারহানা

তারেক রহমানকে ইইউর গ্লোবাল গেটওয়ে ফোরামে মূল বক্তব্য দেয়ার আমন্ত্রণ

মন্ত্রীদের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে রাখার অনুরোধ প্রধানমন্ত্রীর

এলডিসি চ্যালেঞ্জ মোকাবিলায় এখনই প্রস্তুতির তাগিদ তথ্যমন্ত্রীর

চীনের দিকে ঝুঁকছে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অণ্ডকোষ চেপে ধরে স্বাক্ষর নেয়া সেই লিটুকে অস্বীকার করল যুবদল

সর্বাধিক পঠিত

জামায়াতসহ ১১ দলের বিক্ষোভ সমাবেশ আজ

৪ ফেব্রুয়ারি নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে জামায়াত

‘দেশকে মেধা ও প্রযুক্তিনির্ভর হিসেবে গড়ে তুলবে বিএনপি’

চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের গোড়া কেটে দিতে চাই : শফিকুর রহমান

আগে একাত্তর নিয়ে মাফ চেয়ে এরপর ভোট চান : মির্জা ফখরুল

বাংলাদেশের নির্বাচনের ফল পাল্টে দেবে দ. এশিয়ার ভূরাজনীতি, বেকায়দায় ভারত

বক্তব্যের সময় রুমিন ফারহানার অশোভন অঙ্গভঙ্গি, বিরোধীদলীয় নেতার নিন্দা

ঢাকা-১৩ আসনে জামায়াত জোটের প্রার্থী হচ্ছেন খেলাফত মজলিসের আমির

২৩ জানুয়ারি ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

পোস্টার-শোডাউন এড়িয়ে যে অভিনব কৌশলে প্রচারণায় নেমেছেন জারা