সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারীদের একজন গ্রেপ্তার

Post Image

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাফাই সাক্ষ্য দিতে এসে ২০১২ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে অপহরণের শিকার হওয়া পিরোজপুরের সুখরঞ্জন বালীর অপহরণের ঘটনায় জড়িতদের একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের সিনিয়র প্রসিকিউটর মিজানুল ইসলাম।

তিনি জানান, গতকাল রাতে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।

প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, গ্রেপ্তার আসামির নাম মোকলেসুর রহমান। তিনি পুলিশের একজন এএসপি। তবে তাকে কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে, তা এখন প্রকাশ করা হচ্ছে না।

উল্লেখ্য, প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গিয়ে নিখোঁজ হন সুখরঞ্জন বালী। পরে তাকে ভারতের একটি কারাগারে পাঁচ বছর কাটাতে হয়।

এ ঘটনায় ২০২৫ সালের ২২ আগস্ট মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহাসহ ৩২ জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেন সুখরঞ্জন বালী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত

রুয়েটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী তাহেরকে পুলিশে সোপর্দ

আলিফ হত্যা মামলা: বিচার শুরু হবে দায়রা জজ আদালতে

শেখ হাসিনা আর কিছুদিন ক্ষমতায় থাকলে আমাকে ফাঁসিতে ঝোলাত

১ বছরে নিহত ৩৪, গুলিবিদ্ধ ৩৮ বাংলাদেশী

ব্যালট নম্বরের টোকেন নিয়ে বুথে প্রবেশের অভিযোগ ছাত্রদল সমর্থিত প্যানেলের

নির্বাচনী প্রচারণায় স্বর্ণের রিং উপহার পেলেন হান্নান মাসউদের স্ত্রী

জকসু নির্বাচন: কেন্দ্রে সাংবাদিক প্রবেশে বাধার অভিযোগ

জয়পুরহাটে ব্যবসায়ীর টাকা ছিনতাই মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা

৫৪ বছর ধরে বেইনসাফি ও দুর্নীতির রাজনীতি চলছে : শফিকুর রহমান

চট্টগ্রামের কর্ণফুলীতে বিএনপি-জামায়াতের সংঘর্ষ