লুৎফুজ্জামান বাবর

শেখ হাসিনা আর কিছুদিন ক্ষমতায় থাকলে আমাকে ফাঁসিতে ঝোলাত

Post Image

নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের ধানের শীষের প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, ‘২৪-এর গণ-অভ্যুত্থানকে আমি শ্রদ্ধা করি। এই গণ-অভ্যুত্থান না হলে আমি আজ এখানে আসতে পারতাম না। শেখ হাসিনা আর কিছুদিন ক্ষমতায় থাকলে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিত। তাই ২৪-কে ভুলতে চাই না।


তেমনি ৭১-কেও আমরা অস্বীকার করতে পারি না। ৭১-না হলে আমরা এই স্বাধীন দেশ এবং লাল-সবুজের পতাকা পেতাম না।’

রবিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের শহীদ আলী উছমান শিশু পার্কে বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলাম মোহনগঞ্জ উপজেলার শাখার উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


লুৎফুজ্জামান বাবর বলেন, ‘মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলার লোকজনের কাছে আমি চির ঋণী।


আমি জেলে যাওয়ার পর আপনারা আমার জন্য রোজা রেখেছেন, মানত করেছেন, নামাজ পড়ে দোয়া করেছেন। আপনাদের দোয়ার কারণেই আজ আমি ফিরে আসতে পেরেছি। এ সময় তিনি সবার কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।’


এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত

রুয়েটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী তাহেরকে পুলিশে সোপর্দ

শেখ হাসিনা আর কিছুদিন ক্ষমতায় থাকলে আমাকে ফাঁসিতে ঝোলাত

আলিফ হত্যা মামলা: বিচার শুরু হবে দায়রা জজ আদালতে

১ বছরে নিহত ৩৪, গুলিবিদ্ধ ৩৮ বাংলাদেশী

ব্যালট নম্বরের টোকেন নিয়ে বুথে প্রবেশের অভিযোগ ছাত্রদল সমর্থিত প্যানেলের

নির্বাচনী প্রচারণায় স্বর্ণের রিং উপহার পেলেন হান্নান মাসউদের স্ত্রী

জয়পুরহাটে ব্যবসায়ীর টাকা ছিনতাই মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা

জকসু নির্বাচন: কেন্দ্রে সাংবাদিক প্রবেশে বাধার অভিযোগ

৫৪ বছর ধরে বেইনসাফি ও দুর্নীতির রাজনীতি চলছে : শফিকুর রহমান

চট্টগ্রামের কর্ণফুলীতে বিএনপি-জামায়াতের সংঘর্ষ