কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে আগে চাকরি ছেড়ে দিতে হবে: শিক্ষামন্ত্রী

Post Image

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণ বন্ধে আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ভবিষ্যতে এমন ব্যবস্থা করা উচিত, যাতে শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে না পারেন। আর যদি কেউ নির্বাচন করতে চান, তাহলে আগে চাকরি ছেড়ে দিতে হবে। একই সঙ্গে শিক্ষকদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে বিনিয়োগ যথাযথভাবে বাস্তবায়নের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউনেস্কো আয়োজিত ‘গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন এর ‘সিস্টেম ট্রান্সফরমেশন গ্রান্ট’ ও ‘মাল্টিপ্লায়ার গ্রান্ট’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষা খাতে বিনিয়োগের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। শিক্ষকদের প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে যেসব বিনিয়োগ করা হচ্ছে, সেগুলো যেন কার্যকরভাবে বাস্তবায়িত হয়, সেদিকে বিশেষ গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, ‘এখন আমি বাংলায় শুধু এটুকুই বলব আমি মনে করি, আগামী দিনের নির্বাচনগুলোতে শিক্ষকরা যেন অংশগ্রহণ না করেন এবং সরকার যেন এ ধরনের একটি আইন তৈরি করে। শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে যেন না যান। যদি কেউ নির্বাচন করতে চান, তাহলে তারা যেন আগে চাকরি ছেড়ে দেন।’


মন্ত্রী আরও বলেন, ‘শিক্ষকদের যে প্রশিক্ষণ ব্যবস্থা এবং শিক্ষকদের উন্নয়নের জন্য আমরা যে বিনিয়োগগুলো করছি, সেগুলো যেন যথাযথভাবে হয়। আমরা যেন আগামী দিনে একটি সুন্দর জাতি গঠন করতে পারি—এই প্রত্যয় নিয়েই আজকের প্রধানমন্ত্রী এগিয়ে যাচ্ছেন।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সেই প্রত্যয়ের সার্থকতা আমরা সবাই যেন নিশ্চিত করতে পারি। শিক্ষা মন্ত্রণালয়ের অবদান এই জাতির জন্য সর্বোচ্চ হতে হবে। যেকোনো মূল্যের বিনিময়ে আগামী দিনের বাংলাদেশ আমাদের গড়ে তুলতে হবে।’


বক্তব্যের শেষাংশে উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা সবাই এসেছেন এবং আগ্রহসহকারে আজকের অনুষ্ঠানটি শুনেছেন। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি।’


এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে আগে চাকরি ছেড়ে দিতে হবে: শিক্ষামন্ত্রী

‘আমার আব্বা সাংবাদিক, চাচা আইনমন্ত্রী’ রাবি ছাত্রদল কর্মীর হুঁশিয়ারি

৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই: আপিল বিভাগ

নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান

খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে স্পিকার

শুভেন্দু অধিকারীর জন্য ৫০০ কেজি আম পাঠালো বাংলাদেশ

ফের পুরোনো পোশাকে পুলিশ

সর্বাধিক পঠিত

আমরা তথ্য পেয়েছি অপরাধী এখনো দেশেই আছে : জুমা

বাংলাদেশকে অস্থিতিশীল করতে কাজ করছে ভারত

ভোট দিলেন নাহিদ ইসলাম

থানায় বৈঠক করতে এসে আ.লীগ নেত্রী আটক

জুলাই সনদকে প্রতিষ্ঠিত করতেই গণভোটের আয়োজন : আদিলুর রহমান

এআই ছবিকে সত্য বলে বক্তব্য রিজভীর, প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেন ডাকসু ভিপি

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

প্রসিকিউটর সুলতানকে সরাতে দেড় মাস আগে চিঠি দিয়েছিলেন তাজুল

আসামিকে পালাতে সাহায্যের অভিযোগে ফের রিমান্ডে সিবিউন-সঞ্জয়

ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস না হওয়ার খবর আবারও নাকচ করলেন ট্রাম্প