খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে স্পিকার

Post Image

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে ইরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৭টায় তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তেহরানের উদ্দেশে যাত্রা করেন।

উল্লেখ্য, আয়াতুল্লাহ খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল উত্তর-পূর্ব ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন এবং ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি শাহাদাৎ বরণ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর পরিবর্তিত শাসনব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হন। ১৯৮০ সালে অল্প সময়ের জন্য তিনি প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। ইরান-ইরাক যুদ্ধের সূচনার পর তিনি ইসলামী বিপ্লবী বাহিনীর তত্ত্বাবধায়ক হিসেবে এবং ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৮৯ সালে রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ইরানের বিশেষজ্ঞ পরিষদ তাকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচন করে।

জানাজায় অংশগ্রহণ শেষে আগামী ৪ জুলাই স্পিকার দেশে ফিরে আসবেন।


এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে স্পিকার

শুভেন্দু অধিকারীর জন্য ৫০০ কেজি আম পাঠালো বাংলাদেশ

ফের পুরোনো পোশাকে পুলিশ

১০০ শিক্ষক-শিক্ষার্থী পেলেন বিনিয়োগ শিক্ষা প্রশিক্ষণ

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

২০২৮ সাল থেকে নতুন কারিকুলামে যাচ্ছি: শিক্ষামন্ত্রী

ঐতিহাসিক ‘জুলাই’ বিপ্লবের মাস শুরু

জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস

সর্বাধিক পঠিত

আমরা তথ্য পেয়েছি অপরাধী এখনো দেশেই আছে : জুমা

বাংলাদেশকে অস্থিতিশীল করতে কাজ করছে ভারত

থানায় বৈঠক করতে এসে আ.লীগ নেত্রী আটক

জুলাই সনদকে প্রতিষ্ঠিত করতেই গণভোটের আয়োজন : আদিলুর রহমান

ভোট দিলেন নাহিদ ইসলাম

এআই ছবিকে সত্য বলে বক্তব্য রিজভীর, প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেন ডাকসু ভিপি

প্রসিকিউটর সুলতানকে সরাতে দেড় মাস আগে চিঠি দিয়েছিলেন তাজুল

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

আসামিকে পালাতে সাহায্যের অভিযোগে ফের রিমান্ডে সিবিউন-সঞ্জয়

ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস না হওয়ার খবর আবারও নাকচ করলেন ট্রাম্প