২০২৮ সাল থেকে নতুন কারিকুলামে যাচ্ছি: শিক্ষামন্ত্রী

Post Image

২০২৭ সালে আমাদের নতুন কারিকুলাম করা সম্ভব হয়নি। ২০২৮ সাল থেকে নতুন কারিকুলামে যাচ্ছি বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

আজ বুধবার (১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী। 

শিক্ষার্থীদের দিয়ে শিক্ষকদের পাবলিক পরীক্ষা খাতা দেখানোর বিষয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘এ বিষয়ে আমাদের তেমন কোনও পরিসংখ্যান ছিল না। এবার পরীক্ষক বাড়ানো হয়েছে। আমরা এগুলো পরীক্ষা করে দেখব। আমরা খাতা কমিয়েছি। তারা কীভাবে খাতা দেখছে, সেগুলো আমরা পরীক্ষা করে দেখব।’

তিনি আরও বলেন, ‘আমরা সবকিছু পরীক্ষা করেছি, সবকিছু কতটা নিয়ন্ত্রণ করা যায়। আমরা আইন কড়াকড়ি করছি। তিন সেট প্রশ্ন করেছি। প্রশ্নপত্র ফাঁসসহ কিছু হলে সে ক্ষেত্রে ব্যবস্থা আছে। 

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘চলতি বছরের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষা-২০২৬ আগামীকাল বৃহস্পতিবার (২ জুলাই) থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে। এ উপলক্ষ্যে সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন এবং শিক্ষা মন্ত্রণালয়ে মনিটরিং সেল স্থাপন করা হয়েছে। এখান থেকে বাংলদেশের যেকোনো প্রান্তের কেন্দ্রের পরীক্ষা মনিটরিং করা যাবে।’

তিনি বলেন, ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড-এর অধীন এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ শুরু হবে। এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম নেওয়া হবে।

সব বোর্ডে ২০২৬ সালে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। মোট কেন্দ্রের সংখ্যা ২ হাজার ৬৯৭টি এবং পরীক্ষায় অংশগ্রহণকারী মোট প্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৪৩৯টি বলেও জানান তিনি।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

ফের পুরোনো পোশাকে পুলিশ

১০০ শিক্ষক-শিক্ষার্থী পেলেন বিনিয়োগ শিক্ষা প্রশিক্ষণ

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

২০২৮ সাল থেকে নতুন কারিকুলামে যাচ্ছি: শিক্ষামন্ত্রী

ঐতিহাসিক ‘জুলাই’ বিপ্লবের মাস শুরু

জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস

এজলাসে তোলার সময় পুলিশকে শাসালেন হাসানুল হক ইনু

খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার

সর্বাধিক পঠিত

থানায় বৈঠক করতে এসে আ.লীগ নেত্রী আটক

আমরা তথ্য পেয়েছি অপরাধী এখনো দেশেই আছে : জুমা

বাংলাদেশকে অস্থিতিশীল করতে কাজ করছে ভারত

জুলাই সনদকে প্রতিষ্ঠিত করতেই গণভোটের আয়োজন : আদিলুর রহমান

দুই শিক্ষক ও এক কর্মকর্তার পরিকল্পনায় ইবি শিক্ষিকাকে হত্যা

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

প্রসিকিউটর সুলতানকে সরাতে দেড় মাস আগে চিঠি দিয়েছিলেন তাজুল

ভোট দিলেন নাহিদ ইসলাম

আসামিকে পালাতে সাহায্যের অভিযোগে ফের রিমান্ডে সিবিউন-সঞ্জয়

এআই ছবিকে সত্য বলে বক্তব্য রিজভীর, প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেন ডাকসু ভিপি