৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

Post Image

পূর্ব এশিয়ার দেশ জাপানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলের কাছে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৯। ভূমিকম্পটির কেন্দ্র ছিল প্রশান্ত মহাসাগরে এবং এটি জাপানের ভূমিকম্প তীব্রতা স্কেলে ‘আপার-৬’ মাত্রায় রেকর্ড করা হয়েছে।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, জাপানের উত্তর-পূর্বাঞ্চলের ইওয়াতে উপকূলের কাছে বৃহস্পতিবার ৬ দশমিক ৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা।

জাপান আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় প্রশান্ত মহাসাগরে ভূমিকম্পটি অনুভূত হয়। উপকূলীয় শহর কুজি থেকে প্রায় ৪২ কিলোমিটার দূরে ছিল এর উৎপত্তিস্থল ছিল।

সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠের প্রায় ৫০ কিলোমিটার গভীরে। প্রাথমিকভাবে জাপানের ভূমিকম্পের তীব্রতা নির্ধারণের স্কেলে এটি ‘আপার-৬’ মাত্রায় রেকর্ড করা হয়েছে। দেশটির এই স্কেলের সর্বোচ্চ মাত্রা হলো ৭।

অবশ্য ভূমিকম্পের সতর্কবার্তায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে কোনও তথ্য জানানো হয়নি।

প্রসঙ্গত, জাপান পৃথিবীর সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি। প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর পশ্চিম প্রান্তে চারটি বড় টেকটোনিক প্লেটের ওপর অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প ঘটে থাকে।

প্রায় ১২ কোটি ৫০ লাখ মানুষের এই দেশে বছরে গড়ে প্রায় ১ হাজার ৫০০টি ভূমিকম্প অনুভূত হয়, যা বিশ্বের মোট ভূমিকম্পের প্রায় ১৮ শতাংশ।

২০১১ সালের ভয়াবহ ৯ দশমিক ০ মাত্রার সমুদ্রতলের ভূমিকম্প ও পরবর্তী সুনামির স্মৃতি এখনও জাপানের জন্য বেদনাদায়ক। ওই ঘটনায় প্রায় ১৮ হাজার ৫০০ মানুষ নিহত বা নিখোঁজ হন এবং ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ বিপর্যয় ঘটে।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

ভেনেজুয়েলায় ৭.৫ ও ৭.২ মাত্রার ভূমিকম্প, বহু হতাহতের শঙ্কা

ইরানের প্রেসিডেন্টকে আকাশপথে রাজকীয় সংবর্ধনা দিলো পাকিস্তান

হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের বগি

কিছু দেশের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকবে কিন্তু ইরানের থাকবে না, এটা হতে পারে না: শেহবাজ

১০ হাজার মানুষকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু

কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না ট্রাম্প ,প্রস্তাব পাস

সর্বাধিক পঠিত

ইরান কখনো শত্রুর কাছে আত্মসমর্পণ করবে না: আয়াতুল্লাহ খামেনি

হামলা থেকে অল্পের জন্য বাঁচলেন ইরানের সম্ভাব্য সর্বোচ্চ নেতা

ইরানে সামরিক হামলা অবিলম্বে বন্ধ করতে হবে: ইসরায়েলকে চীন

ইরানের আত্মরক্ষার অধিকারকে সমর্থন চীনের

যুক্তরাষ্ট্রের ‘সীমিত হামলা’ হলেও ভয়াবহ জবাব দিতে প্রস্তুত ইরান

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান ভারত ও আরব দেশগুলোর

সব লক্ষ্য পূরণের আগ পর্যন্ত ইরান অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প

খামেনি আমাকে মারার আগেই তাকে মেরেছি: ট্রাম্প

গাজায় ভারী বর্ষণে ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু

আজ ও ১৪ ডিগ্রিতে তেঁতুলিয়ার তাপমাত্রা