কিছু দেশের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকবে কিন্তু ইরানের থাকবে না, এটা হতে পারে না: শেহবাজ

Post Image

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও আলোচনা হয়নি বলে স্পষ্ট জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি বলেন, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকে ক্ষেপণাস্ত্র কর্মসূচির কোনও উল্লেখ নেই এবং বিষয়টি কখনোই আলোচনার টেবিলেও ছিল না। এমনকি কিছু দেশের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকবে কিন্তু ইরানের থাকবে না, এটা হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, মঙ্গলবার (২৩ জুন) ইসলামাবাদ সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শেহবাজ বলেন, ‘আমি পূর্ণ দায়িত্ব নিয়েই বলতে পারি, এই সমঝোতা স্মারকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিষয়ে কোনও কথাই উল্লেখ নেই। এটি কখনোই আলোচনার টেবিলে ছিল না, আলোচ্যসূচিতেও ছিল না। এমনকি ইরানও এ বিষয়ে আলোচনা করতে চায়নি।’

তিনি আরও বলেন, ‘এটি কোনও ধারণা বা অনুমান নয়, বরং বাস্তব সত্য।’

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইলেকট্রনিকভাবে ওই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এর লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধের অবসান এবং লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ করা।


শেহবাজ শরিফ বলেন, আন্তর্জাতিক বিষয়ে দ্বিচারিতা বা ভণ্ডামি করা উচিত নয়। তিনি বলেন, ‘এটা হতে পারে না যে কিছু দেশের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকবে, কিন্তু ইরানের থাকবে না’। তার ভাষায়, ‘এ ধরনের দ্বিমুখী অবস্থান মেনে নেয়া যায় না।’


পাকিস্তানের এই প্রধানমন্ত্রী অভিযোগ করেন, কিছু পক্ষ এই শান্তি চুক্তি ভণ্ডুল করার চেষ্টা করছে। তিনি বলেন, ‘তারা চায় না যে মহান ইরানি জাতি যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে উঠে এসে আবারও উন্নতি ও মর্যাদার শিখরে পৌঁছাক।’

শেহবাজ বলেন, এই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা অব্যাহত রাখবে পাকিস্তান। তিনি বলেন, ‘সম্মান ও মর্যাদার ভিত্তিতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাব।’


এদিকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধে ‘হাজারো মূল্যবান প্রাণ’ হারানোর ঘটনায় সমবেদনা জানান শেহবাজ শরিফ। তিনি ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতেও শোক প্রকাশ করেন এবং পাকিস্তানের জনগণের পক্ষ থেকে ইরানের জনগণের প্রতি পূর্ণ সংহতি জানান।


তিনি যুদ্ধ বন্ধে পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন দেয়ার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসিকে ধন্যবাদ জানান।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

কিছু দেশের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকবে কিন্তু ইরানের থাকবে না, এটা হতে পারে না: শেহবাজ

১০ হাজার মানুষকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু

কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না ট্রাম্প ,প্রস্তাব পাস

সৌদি আরবে ইসলাম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় নেতৃত্ব দিয়েছে পাকিস্তান: শাহবাজ শরিফ

চুক্তির পরদিনই কেন পাকিস্তান যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট

হরমুজে টোল বসবে কিনা, জানাল ইরান

ন্যাটোর সহযোগিতা না পাওয়ার অভিযোগ ট্রাম্পের

সর্বাধিক পঠিত

আকাশসীমা বন্ধ করে তেহরানে হামলা করেছে ইসরায়েল

নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা ট্রাম্পের

ইরান কখনো শত্রুর কাছে আত্মসমর্পণ করবে না: আয়াতুল্লাহ খামেনি

হামলা থেকে অল্পের জন্য বাঁচলেন ইরানের সম্ভাব্য সর্বোচ্চ নেতা

যুক্তরাষ্ট্রের ‘সীমিত হামলা’ হলেও ভয়াবহ জবাব দিতে প্রস্তুত ইরান

ইরানে সামরিক হামলা অবিলম্বে বন্ধ করতে হবে: ইসরায়েলকে চীন

ইরানের আত্মরক্ষার অধিকারকে সমর্থন চীনের

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান ভারত ও আরব দেশগুলোর

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় নেতৃত্ব দিয়েছে পাকিস্তান: শাহবাজ শরিফ

ইরান-মার্কিন আলোচনা সফলভাবে সম্পন্ন: পাকিস্তানের প্রধানমন্ত্রী