হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করল ওমান

Post Image

হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজগুলোর জন্য একটি অস্থায়ী সামুদ্রিক করিডোর বা নৌপথ চালুর ঘোষণা দিয়েছে ওমান। স্বাধীনভাবে আন্তর্জাতিক নৌচলাচল নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটি।

বুধবার (২৪ জুন) সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এ ব্যবস্থা চালু করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালির প্রতি ওমানের দায়িত্ববোধ, বৈশ্বিক অর্থনীতিতে এর গুরুত্ব এবং আন্তর্জাতিক আইন ও সমুদ্র আইন অনুসারে নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করার অঙ্গীকারের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এ পথে চলাচলের জন্য কোনো ট্রানজিট ফি আরোপ করা হবে না।

ওমান জানিয়েছে, হরমুজ প্রণালিতে ভবিষ্যৎ নৌচলাচল ব্যবস্থাপনা নিয়ে ওমান ও ইরানের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। ওমান ও ইরান যৌথভাবে একটি ‘কর্মপরিষদ’ গঠনের ঘোষণা দিয়েছে। এই পরিষদ প্রণালিতে নৌচলাচল ব্যবস্থাপনা, সামুদ্রিক সেবা এবং ব্যয় নির্ধারণ নিয়ে আলোচনা করবে।

‘ইসলামাবাদ সমঝোতা স্মারকের’ ধারা-৫ অনুযায়ী, হরমুজ প্রণালির ভবিষ্যৎ প্রশাসন ও সামুদ্রিক সেবা নিয়ে ওমানের সঙ্গে আলোচনা করবে হয়েছে ইরান।

স্মারক অনুযায়ী, ইরান ৬০ দিনের জন্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যে বাণিজ্যিক জাহাজের নিরাপদ ও টোলমুক্ত চলাচল নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালাবে। একইসঙ্গে বাণিজ্যিক নৌপরিবহন তাৎক্ষণিকভাবে আবারও চালু হবে।

উল্লেখ্য, গত ১৪ জুন পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র ১৪ দফা সমঝোতায় পৌঁছানোর ঘোষণা দেয়। যুদ্ধের অবসান এবং বিভিন্ন অমীমাংসিত বিষয় সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধানের লক্ষ্যে এ সমঝোতা হয়।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

লক্ষ্মীপুরে মা-দুই মেয়েকে কুপিয়ে হত্যা

বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, ভবিষ্যতের জন্য প্রস্তুত: প্রধানমন্ত্রী

চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করল ওমান

ফের ভারত থেকে ট্রেনের বগি আমদানি করতে যাচ্ছে বাংলাদেশ

এবার সংসদে কোরআনের আয়াতের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই শহীদ বোরহানের লাশ উত্তোলনে পরিবারের আপত্তি

সর্বাধিক পঠিত

জামিন পেলেন সাবেক মেয়র আইভী রহমান

জাতীয় শহীদ সেনা দিবসে বনানীতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন

পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

ইসি থেকে বাদ দেওয়া হলো ১৫ কর্মীকে

নির্বাচনে ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বিচার দাবিতে শাহবাগ অবরোধ ইনকিলাব মঞ্চের

দুর্নীতিবাজদের প্রতি ঘৃণার সংস্কৃতি গড়ে তুলতে হবে : অর্থ উপদেষ্টা

রোডম্যাপ অনুসারে হজের সব কার্যক্রম এগিয়ে যাচ্ছে : ধর্ম উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় বাংলাদেশের বড় সাফল্য