ফের ভারত থেকে ট্রেনের বগি আমদানি করতে যাচ্ছে বাংলাদেশ

Post Image


ভারত থেকে আবারও রেল কোচ (বগি) আমদানি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী জুলাই মাসে প্রায় ২০টি রেল কোচের একটি চালান রপ্তানির জন্য প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা।


বুধবার ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতের পর বাংলাদেশে এটি হবে ভারতের প্রথম রেল কোচ রপ্তানি।


এর আগেও বাংলাদেশকে ১২০টি ব্রড-গেজ যাত্রীবাহী কোচ, ৩৬টি ব্রড-গেজ লোকোমোটিভ এবং ১০টি মিটার-গেজ লোকোমোটিভ সরবরাহ করেছে নয়াদিল্লি।


ভারতীয় রেলওয়ের রপ্তানি সংস্থা (আরআইটিইএস) বর্তমানে বাংলাদেশ রেলওয়ের জন্য ২০০টি ব্রড-গেজ যাত্রীবাহী কোচ সরবরাহের একটি চুক্তি বাস্তবায়ন করছে। এগুলো ভারতের পাঞ্জাবের কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরিতে নির্মাণ করা হচ্ছে বলেও জানানো হয় প্রতিবেদনে।


প্রতিবেদনে বলা হয়, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে ৯১৫ কোটি রুপির এই প্রকল্পটি ২০২৪ সালের মে মাসে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে প্রদান করা হয়। ওই প্রকল্পের আওতায় ঢাকাকে নতুন চালান সরবরাহ করবে নয়াদিল্লি।


প্রকল্পসংশ্লিষ্ট ভারতের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘নতুন চুক্তির আওতায় প্রথম রেকটি জুলাই মাসে প্রস্তুত হবে। কোচগুলো হস্তান্তরের জন্য বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।


চুক্তি অনুযায়ী, শুধু কোচ সরবরাহই নয়, আরআইটিইএস নকশা সহায়তা, যন্ত্রাংশ সরবরাহ এবং প্রশিক্ষণও দেবে। পুরো প্রকল্পে ৩৬ মাসের সরবরাহ ও কমিশনিং সময়সীমা রয়েছে, এরপর ২৪ মাসের ওয়ারেন্টি অন্তর্ভুক্ত থাকবে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

ফের ভারত থেকে ট্রেনের বগি আমদানি করতে যাচ্ছে বাংলাদেশ

এবার সংসদে কোরআনের আয়াতের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই শহীদ বোরহানের লাশ উত্তোলনে পরিবারের আপত্তি

ড. ইউনূসের সহায়তা চেয়ে ঢাকায় নেপলসের প্রতিনিধি দল

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে প্রধানমন্ত্রী

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

সর্বাধিক পঠিত

জাতীয় শহীদ সেনা দিবসে বনানীতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জামিন পেলেন সাবেক মেয়র আইভী রহমান

আজ সিলেট যাচ্ছেন তারেক রহমান

ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন

পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনে ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ইসি থেকে বাদ দেওয়া হলো ১৫ কর্মীকে

শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বিচার দাবিতে শাহবাগ অবরোধ ইনকিলাব মঞ্চের

দুর্নীতিবাজদের প্রতি ঘৃণার সংস্কৃতি গড়ে তুলতে হবে : অর্থ উপদেষ্টা

রোডম্যাপ অনুসারে হজের সব কার্যক্রম এগিয়ে যাচ্ছে : ধর্ম উপদেষ্টা