চীনা স্বামীর টাকা নিয়ে পালালেন বাংলাদেশি স্ত্রী

Post Image

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিয়ে করা এক বাংলাদেশি স্ত্রীর বিরুদ্ধে অর্থ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র আত্মসাতের অভিযোগ তুলেছেন চীনা নাগরিক। সোমবার (২২ জুন) রাতে ফুলবাড়ী থানায় গেলে ঘটনাস্থল ঢাকার সাভারে হওয়ায় তাকে সেখানে অভিযোগ করার পরামর্শ দেন পুলিশ।

ভুক্তভোগী চীনা নাগরিকের নাম আন হংওয়েই ও তার স্ত্রী মোর্শেদা খাতুন। আন হংওয়েইর দাবি, মোর্শেদা খাতুন প্রতারণার মাধ্যমে কয়েক লাখ টাকা মূল্যের মার্কিন ডলার এবং তার গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে নিখোঁজ হয়েছেন।

জানা গেছে, ফুলবাড়ী উপজেলার ধর্মপুর এলাকার বাসিন্দা মোর্শেদা খাতুন ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করার সময় আন হংওয়েইর সঙ্গে পরিচিত হন। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২০ এপ্রিল পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর স্বামীকে নিয়ে গ্রামের বাড়িতে আসলে চীনা নাগরিককে দেখতে উৎসুক মানুষের ভিড়ও জমে এলাকায়।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান নাঈম জানান, অভিযোগের বিষয়টি ঢাকার সাভারে ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাই ওই চীনা নাগরিককে সাভার থানায় যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। ভাষাগত সমস্যার কারণে তার বক্তব্য পুরোপুরি বোঝা না গেলেও ইশারার মাধ্যমে অভিযোগের বিষয়টি জানান তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত

রুয়েটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী তাহেরকে পুলিশে সোপর্দ

শেখ হাসিনা আর কিছুদিন ক্ষমতায় থাকলে আমাকে ফাঁসিতে ঝোলাত

আলিফ হত্যা মামলা: বিচার শুরু হবে দায়রা জজ আদালতে

১ বছরে নিহত ৩৪, গুলিবিদ্ধ ৩৮ বাংলাদেশী

ব্যালট নম্বরের টোকেন নিয়ে বুথে প্রবেশের অভিযোগ ছাত্রদল সমর্থিত প্যানেলের

নির্বাচনী প্রচারণায় স্বর্ণের রিং উপহার পেলেন হান্নান মাসউদের স্ত্রী

জয়পুরহাটে ব্যবসায়ীর টাকা ছিনতাই মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা

জকসু নির্বাচন: কেন্দ্রে সাংবাদিক প্রবেশে বাধার অভিযোগ

৫৪ বছর ধরে বেইনসাফি ও দুর্নীতির রাজনীতি চলছে : শফিকুর রহমান

চট্টগ্রামের কর্ণফুলীতে বিএনপি-জামায়াতের সংঘর্ষ