পরমাণু ইস্যুতে নতুন বিতর্ক, বিপরীত অবস্থানে যুক্তরাষ্ট্র-ইরান

Post Image

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর নতুন করে পারমাণবিক ইস্যু সামনে এসেছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেছেন, ইরান আন্তর্জাতিক পরমাণু পরিদর্শকদের দেশটিতে প্রবেশের অনুমতি দিতে রাজি হয়েছে। তবে তেহরান এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে, তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন কোনও প্রতিশ্রুতি দেয়া হয়নি। যদিও এ অবস্থায় আলোচনা অব্যাহত রয়েছে দুই দেশের।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে সুইজারল্যান্ড ছাড়ার আগে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন জেডি ভ্যান্স। তিনি বলেন, ‘দীর্ঘদিন পর প্রথমবারের মতো অস্ত্র ও পরমাণু পরিদর্শকদের দেশে প্রবেশের অনুমতি দিচ্ছে ইরান। তারা যেন কখনও পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতে আমরা এই পরিদর্শন ব্যবস্থাকে আরও শক্তিশালী করব।’

ভ্যান্স বলেন, বার্গেনস্টকে অনুষ্ঠিত সর্বশেষ আলোচনা এমন একটি ভিত্তি তৈরি করেছে, যা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ বদলে দিতে পারে। তবে তিনি স্পষ্ট করে বলেন, এখনও কোনও চূড়ান্ত চুক্তি হয়নি।

তিনি জানান, আগামী কয়েক দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা চলবে। উভয় পক্ষই তাদের আলোচক দলের অনেক সদস্যকে সুইজারল্যান্ডে রেখে দিয়েছে, যাতে আলোচনা এগিয়ে নেয়া যায়।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

সৌদি আরবে ইসলাম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় নেতৃত্ব দিয়েছে পাকিস্তান: শাহবাজ শরিফ

চুক্তির পরদিনই কেন পাকিস্তান যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট

হরমুজে টোল বসবে কিনা, জানাল ইরান

ন্যাটোর সহযোগিতা না পাওয়ার অভিযোগ ট্রাম্পের

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র

তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

ইরান ‘ঠিকঠাক আচরণ’ না করলে কঠোর ব্যবস্থা: ট্রাম্প

সর্বাধিক পঠিত

আকাশসীমা বন্ধ করে তেহরানে হামলা করেছে ইসরায়েল

৪ ঘণ্টায় ২৮ ভূমিকম্পে কাঁপছে গোটা যুক্তরাষ্ট্র

নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা ট্রাম্পের

ইরান কখনো শত্রুর কাছে আত্মসমর্পণ করবে না: আয়াতুল্লাহ খামেনি

হামলা থেকে অল্পের জন্য বাঁচলেন ইরানের সম্ভাব্য সর্বোচ্চ নেতা

ইরানের আত্মরক্ষার অধিকারকে সমর্থন চীনের

যুক্তরাষ্ট্রের ‘সীমিত হামলা’ হলেও ভয়াবহ জবাব দিতে প্রস্তুত ইরান

সব লক্ষ্য পূরণের আগ পর্যন্ত ইরান অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান ভারত ও আরব দেশগুলোর

ইরানে সামরিক হামলা অবিলম্বে বন্ধ করতে হবে: ইসরায়েলকে চীন