চুক্তির পরদিনই কেন পাকিস্তান যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট

Post Image

গত বছর পাকিস্তানে প্রথম সফরের সময় ইসলামাবাদে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি : সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাষ্ট্রীয় সফরে আজ ইসলামাবাদে আসছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির মধ্যস্থতার কৃতজ্ঞতা ও পরবর্তী কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে এ সফরকে।

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালানোর পর এটিই তার প্রথম বিদেশ সফর। এই সফরটি এমন এক সময়ে হচ্ছে, যার একদিন আগে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় সুইজারল্যান্ডে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চূড়ান্ত চুক্তির জন্য ৬০ দিনের একটি রূপরেখা তৈরি হয়েছে।

এই সফরে পেজেশকিয়ান সুইজারল্যান্ড আলোচনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সঙ্গে সাক্ষাৎ করবেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির সিনেট চেয়ারম্যান ইউসুফ রাজা গিলানি, জাতীয় সংসদের স্পিকার সরদার আয়াজ সাদিক এবং উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও ইরানের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এতে বলা হয়, উভয় পক্ষ সুইজারল্যান্ড আলোচনা এবং বাণিজ্য, জ্বালানি, সীমান্ত নিরাপত্তা ও আঞ্চলিক সংযোগের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা করবে বলে আশা করা হচ্ছে।

এ সফরের সময়কে আকস্মিক মনে করছেন না বিশ্লেষকরা। জর্জ মেসন ইউনিভার্সিটির মধ্যপ্রাচ্য বিশ্লেষক অধ্যাপক রেজা খানজাদেহ বলেছেন, পেজেশকিয়ান তার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক চুক্তিটি স্বাক্ষর করার পরপরই ইসলামাবাদে এসে আসছেন। এটা ইঙ্গিত দেয়, ভঙ্গুর চুক্তিটিকে তিনি রাজনৈতিক পুঁজিতে রূপান্তরিত করতে চান–দেশে, অভ্যন্তরীণ রাজনীতিতে, অঞ্চলজুড়ে এবং আন্তর্জাতিকভাবে। পাকিস্তানের চেয়ে এই সফরের প্রয়োজন তারই বেশি।

ইরানের প্রেসিডেন্ট হিসেবে পেজেশকিয়ানের এটি দ্বিতীয় পাকিস্তান সফর। এর আগে, ২০২৫ সালের জুনে ১২ দিনব্যাপী ইরান-ইসরায়েল যুদ্ধের পর পেজেশকিয়ান তার প্রথম বিদেশ সফর হিসেবে পাকিস্তানকেই বেছে নেন এবং রাজধানী ইসলামাবাদে যাওয়ার আগে পূর্বাঞ্চলীয় শহর লাহোর ভ্রমণ করেন।

ওই সময় বারোটি দ্বিপাক্ষিক চুক্তি সই হয়েছিল। বার্ষিক বাণিজ্য প্রায় ৩ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ১০ বিলিয়ন ডলার করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।

সূত্র : আলজাজিরা 

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

সৌদি আরবে ইসলাম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় নেতৃত্ব দিয়েছে পাকিস্তান: শাহবাজ শরিফ

চুক্তির পরদিনই কেন পাকিস্তান যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট

হরমুজে টোল বসবে কিনা, জানাল ইরান

ন্যাটোর সহযোগিতা না পাওয়ার অভিযোগ ট্রাম্পের

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র

তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

ইরান ‘ঠিকঠাক আচরণ’ না করলে কঠোর ব্যবস্থা: ট্রাম্প

সর্বাধিক পঠিত

আকাশসীমা বন্ধ করে তেহরানে হামলা করেছে ইসরায়েল

৪ ঘণ্টায় ২৮ ভূমিকম্পে কাঁপছে গোটা যুক্তরাষ্ট্র

নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা ট্রাম্পের

ইরান কখনো শত্রুর কাছে আত্মসমর্পণ করবে না: আয়াতুল্লাহ খামেনি

হামলা থেকে অল্পের জন্য বাঁচলেন ইরানের সম্ভাব্য সর্বোচ্চ নেতা

ইরানের আত্মরক্ষার অধিকারকে সমর্থন চীনের

যুক্তরাষ্ট্রের ‘সীমিত হামলা’ হলেও ভয়াবহ জবাব দিতে প্রস্তুত ইরান

সব লক্ষ্য পূরণের আগ পর্যন্ত ইরান অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান ভারত ও আরব দেশগুলোর

ইরানে সামরিক হামলা অবিলম্বে বন্ধ করতে হবে: ইসরায়েলকে চীন