২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি

Post Image

আগামী ২৪ ঘণ্টার মধ্যে সৎ, দক্ষ ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানিয়েছে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।

সোমবার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। এর আগে বেলা ১১টার দিকে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে জড়ো হন কয়েকশ গ্রাহক। পরে তারা মিছিল নিয়ে বাংলাদেশ ব্যাংকের প্রধান ফটকের সামনে অবস্থান নেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থানে দেখা যায়।

সাত দফা দাবিতে আয়োজিত কর্মসূচিতে গ্রাহক ফোরামের সভাপতি নুর-উন-নবি মানিক বলেন, ইসলামী ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার করতে হলে দ্রুত একটি গ্রহণযোগ্য ও দক্ষ পরিচালনা পর্ষদ গঠন করতে হবে। তিনি বলেন, নতুন পর্ষদে এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করতে হবে, যাঁদের সততা, পেশাগত দক্ষতা এবং ইসলামী অর্থনীতি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান রয়েছে।

সমাবেশে বক্তারা বলেন, অতীতে অনিয়ম, দুর্নীতি কিংবা নিয়মবহির্ভূত নিয়োগের সঙ্গে জড়িত ব্যক্তিদের কোনোভাবেই ব্যাংকে পুনর্বহাল করা যাবে না। আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় বাংলাদেশ ব্যাংককে কার্যকর ও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।

এদিকে গ্রাহকদের দাবির বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ইসলামী ব্যাংকের জন্য শিগগিরই অভিজ্ঞ, পেশাদার ও দক্ষ ব্যক্তিদের সমন্বয়ে একটি শক্তিশালী পরিচালনা পর্ষদ গঠন করা হবে। ব্যাংকটির সুশাসন ও স্থিতিশীলতা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

সেনা মোতায়েনের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশিদের জন্য দ্রুত উন্মুক্ত করতে আহ্বান প্রধানমন্ত্রীর

২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা

জুলাইয়ের সনদ বাস্তবায়ন ‘রাজনৈতিক সৌজন্যের’ মধ্যে সীমাবদ্ধ: সুজন

কক্সবাজার বিমানবন্দরে ৯ হাজার পিস ইয়াবাসহ নারী যাত্রী আটক

হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন মেলেনি

সর্বাধিক পঠিত

জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ জামায়াত: মাওলানা আবদুল হালিম

হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

তফসিল ঘোষণা করায় ইসিকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

লটারিতে এসপি নিয়োগে মেধাবী কেউ বাদ পড়েনি : স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় শহীদ সেনা দিবসে বনানীতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন

রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি

আবারও পেছালো হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বিচার দাবিতে শাহবাগ অবরোধ ইনকিলাব মঞ্চের

ইসি থেকে বাদ দেওয়া হলো ১৫ কর্মীকে