কক্সবাজার বিমানবন্দরে ৯ হাজার পিস ইয়াবাসহ নারী যাত্রী আটক

Post Image

কক্সবাজার বিমানবন্দর হয়ে আকাশপথে পাচারকালে ৯ হাজার ৮২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী যাত্রীকে আটক হয়েছেন। আটক ওই নারী হলেন জেসমিন আক্তার। তিনি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট এলাকার চাঁদপুর শ্বেতছড়া গ্রামের বাসিন্দা। তার পিতা মৃত হারুন মিয়া এবং মা মৃত শাহেনা আক্তার।

বিমানবন্দর সূত্র বলছে, বেসরকারি এয়ার সার্ভিস নভোএয়ারের ঢাকাগামী ফ্লাইটে (VQ-922) এক নারী যাত্রী বোর্ডিং পাস সংগ্রহের পর হোল্ড লাগেজ স্ক্যানিংয়ের সময় সন্দেহভাজন হিসেবে শনাক্ত হন। স্ক্যানিং চলাকালে সিভিল এভিয়েশনের নিরাপত্তা কর্মী রাকেশদে ওই যাত্রীর ল্যাপটপ ব্যাগের দুই পাশের শকপ্রুপ ফোমের ভেতরে বিশেষ কৌশলে সেলাই করে রাখা অবস্থায় ইয়াবার চালান দেখতে পান।

পরে ব্যাগটি তল্লাশি করে ৯ হাজার ৮২৫ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং ঘটনাস্থলেই ওই নারী যাত্রীকে আটক করা হয়।

কক্সবাজার বিমানবন্দরের পরিচালক ও স্টেশন ব্যবস্থাপক মোহাম্মদ গোলাম মুর্তজা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার করা ইয়াবা ও আটক নারীকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বিমানবন্দরে ঠিকমত দায়িত্ব পালনে পুরস্কার, অবহেলা করলে শাস্তি

পরিকল্পিত নগরায়ণে সব জেলায় মাস্টারপ্ল্যানের কাজ শুরু

বিশ্ব শিক্ষক দিবস আজ, সম্মাননা পাবেন দেশের ১০১ গুণী শিক্ষক

হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকা দরকার

ঢাবিকে বিশ্বসেরার কাতারে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে সফরে গেলেন সেনাবাহিনী প্রধান

সেপ্টেম্বরে রাজনৈতিক সহিংসতায় নিহত ৪, আহত ৫২৭

রাতে দেড় ঘণ্টায় তিনবার, ভোরে ফের ভূমিকম্পে কাঁপল দেশ

সর্বাধিক পঠিত

বিরোধী দল হিসেবে মডেল বাজেট প্রস্তাবনা দেবে জামায়াত

চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে বেধড়ক পেটালেন আ.লীগ নেতা

নাসিরউদ্দীনের গালি শুনে আমরা অভ্যস্ত : সিইসি

আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করব: জামায়াত আমির

গুজবে কান দিয়ে তেলের পাম্পে গাড়ির দীর্ঘ লাইন

হারিয়ে যাওয়া ৫১টি মোবাইল প্রকৃত মালিকদের ফিরিয়ে দিলো পুলিশ

রমজানকে স্বাগত জানিয়ে যে বার্তা দিলেন শায়খ আহমাদুল্লাহ

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৮ জুন

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

বাংলাদেশ–সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে কাজ করার আশাবাদb