অধ্যাপক আবু তালেব মন্ডল

সংগঠনের গণভিত্তি সুদৃঢ় করতে জনগণের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করতে হবে

Post Image

জাতীয় সংসদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, সংগঠনের গণভিত্তি সুদৃঢ় করতে জনগণের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করতে হবে। সংগঠনের গণভিত্তি সুদৃঢ় করতে জনগণের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করতে হবে। একটি আদর্শভিত্তিক সংগঠনের শক্তি কেবল তার সদস্যসংখ্যায় নয়, বরং সাধারণ মানুষের আস্থা, ভালোবাসা ও সম্পৃক্ততার ওপর নির্ভর করে। তাই জনগণের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো, মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা এবং ন্যায়, সততা ও সেবার মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া প্রত্যেক দায়িত্বশীলের কর্তব্য।

শনিবার (২০ জুন) বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার উদ্যোগে পৌরসভা, ইউনিয়ন আমির/সভাপতি, সেক্রেটারিদের নিয়ে দারুল আমান ট্রাস্ট মিলনায়তনে আয়োজিত এক শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

অধ্যাপক আবু তালেব মন্ডল আরও বলেন, ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলদের আদর্শিক মান, সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধি করতে হবে। ইসলামী আন্দোলনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এবং মানুষের আস্থা অর্জনের মাধ্যমে সংগঠনের ভিত্তি আরও শক্তিশালী করতে হবে।

সংগঠনের বগুড়া অঞ্চলের সহকারী পরিচালক ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম বলেন, আদর্শিক প্রশিক্ষণ ও সাংগঠনিক শৃঙ্খলা একটি সফল সংগঠনের মূল শক্তি। দায়িত্বশীলদের নিয়মিত অধ্যয়ন ও আত্মগঠনের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে হবে।

জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফ্ফার খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বগুড়া অঞ্চলের সহকারী পরিচালক ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম। এছাড়াও বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান, প্রিন্সিপাল ইকবাল হোসাইন, সহকারী সেক্রেটারি আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ, এস. এম. সোহেল, পাবনা পৌরসভার আমির উপাধ্যক্ষ আব্দুল লতিফ, সদর উপজেলা আমির মাওলানা আব্দুর রব, আব্দুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি অধ্যাপক রেজাউল করিম, মাওলানা মোখলেছুর রহমান, অ্যাডভোকেট কামাল হোসেন ও অ্যাডভোকেট আমিনুল ইসলাম প্রমুখ।

শিক্ষা শিবিরে দারসুল কুরআন, সংগঠন পরিচালনা পদ্ধতি, ইনফাক ফি সাবিলিল্লাহ এবং রিপোর্টিং বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় জেলার বিভিন্ন উপজেলার আমিরবৃন্দ, দায়িত্বশীল নেতা-কর্মী এবং ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সেক্রেটারিরা উপস্থিত ছিলেন।

পাবনা প্রতিনিধি


এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

মোহাম্মদপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক

প্রকৃত শিক্ষা না হলে শিক্ষিত লোকেরা চোর-ডাকাত হয়: এমপি মুজিবুর

ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে: বিরোধীদলীয় হুইপ

সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : জামায়াত

রাবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা

৩১ অক্টোবর জামায়াত জোটের ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ

২ কোটি ২৩ লাখ টাকা আত্মসাতের মামলায় কারাগারে বিএনপি নেতা

প্রস্তুত আছি, দল চাইলে মেয়র পদে নির্বাচন করব: ইশরাক

সর্বাধিক পঠিত

ব্যাংক হিসাব খুলতে লাগবে না টিআইএন

বিএনপি সরকারে এলে কোরআনের বিরুদ্ধে কোনো আইন করবে না : কায়কোবাদ

‘আমাদের প্রত্যাশা সরকার এই দাবি দ্রুত পূরণ করবে’

বালিকাণ্ডে অডিও ফাঁস, শাহজাহান চৌধুরীর নিরাপত্তা চায় জামায়াত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবি বাংলাদেশ ছাত্র জমিয়তের

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

আজ ৫ নির্বাচনি জনসভায় যোগ দেবেন জামায়াত আমির

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী