ভারতের কানপুরে স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করেছেন এক যুবক। রোববার এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, শ্বশুরবাড়ি যাতায়াত করতে করতেই শাশুড়ির প্রতি আকর্ষণ অনুভব করতে শুরু করেছিলেন ওই যুবক। শাশুড়িরও এই সম্পর্কে কোনো আপত্তি ছিল না। পরে নিন্দা, পরিবারের মতামত, সমাজ-সমালোচনা কোনো কিছুর পরোয়া না করে আদালতে গিয়ে বিয়ে করেন তারা।
ভাইরাল ভিডিওতে দেখা গেছে, ওই যুবক ও তার প্রাক্তন শাশুড়ি আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে আছেন। তাদের হাতে বিয়ের আইনি নথিপত্র এবং গলায় ফুলের মালা রয়েছে।
ঘটনাটি নিয়ে অনলাইনে ব্যাপক আলোচনা-সমালোচনা হলেও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো পুলিশি অভিযোগ দায়েরের তথ্য পাওয়া যায়নি।







