কমলো জ্বালানি তেলের দাম

Post Image

ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে।

মঙ্গলবার লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯১ সেন্ট বা ১ শতাংশ কমে ৯৩ দশমিক ৩৪ ডলারে নেমে আসে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ১৩ ডলার বা ১ দশমিক ২ শতাংশ কমে ৯০ দশমিক ১৭ ডলারে দাঁড়ায়।

এর আগে ইসরায়েলের নতুন হামলা এবং লেবাননের পরিস্থিতির কারণে তেলের দাম প্রায় ৫ শতাংশ পর্যন্ত বেড়েছিল। তবে ইরান সামরিক অভিযান স্থগিতের ঘোষণা দেওয়ার পর বাজারে কিছুটা স্বস্তি ফিরে আসে।

বাজার বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি কার্যকর হলেও বিনিয়োগকারীরা এখনো নিশ্চিত নন যে এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে। কারণ উভয় পক্ষই প্রয়োজনে আবার হামলা শুরুর হুঁশিয়ারি দিয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পর ইরান ও ইসরায়েল সাময়িকভাবে হামলা বন্ধ করেছে। তবে তেহরান জানিয়েছে, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি হামলা চলতে থাকলে তারা আবারও সামরিক পদক্ষেপ নিতে পারে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আপাতত কিছুটা শান্ত হলেও স্থায়ী শান্তিচুক্তি এখনো অনিশ্চিত। ফলে তেলের বাজারে অস্থিরতা অব্যাহত থাকতে পারে।

সূত্র : রয়টার্স

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে বড় পরাজয় নেতানিয়াহুর

আমি না থাকলে ইসরায়েলের কোনও অস্তিত্বই থাকত না: ট্রাম্প

প্রশ্নফাঁস ঠেকাতে ভারতে বন্ধ টেলিগ্রাম ব্যবহার

আমাকে ছাড়া ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প

ইরানে কোনো অর্থ খরচ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার, ইরানের বন্দরে জাহাজ চলাচল শুরু

হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

উন্মুক্ত হরমুজ প্রণালি ,পার হচ্ছে এলএনজির জাহাজ

সর্বাধিক পঠিত

বড়দিনের ধর্মোপদেশে গাজাবাসীর দুরাবস্থা নিয়ে উদ্বেগ পোপ লিওর

খামেনির উত্তরসূরি কে হচ্ছেন, কাদের নাম শোনা যাচ্ছে

ইসরায়েলের ধ্বংসযজ্ঞে গাজার মাটি-পানিও বিষাক্ত হয়ে গেছে

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতান নিছক অতিরঞ্জন হিসেবে দেখার সুযোগ নেই: ভারত

খামেনির মৃত্যুসংবাদ পড়তে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন টিভি উপস্থাপক

আকাশসীমা বন্ধ করে তেহরানে হামলা করেছে ইসরায়েল

প্রশ্নফাঁস ঠেকাতে ভারতে বন্ধ টেলিগ্রাম ব্যবহার

৪ ঘণ্টায় ২৮ ভূমিকম্পে কাঁপছে গোটা যুক্তরাষ্ট্র

হামলা থেকে অল্পের জন্য বাঁচলেন ইরানের সম্ভাব্য সর্বোচ্চ নেতা

নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা ট্রাম্পের