দুই সপ্তাহের মধ্যেই ইরানের বিরুদ্ধে ‘পূর্ণ বিজয়’: দাবি ট্রাম্পের

Post Image

ইরান ও ইসরায়েলের মধ্যে ফের শুরু হওয়া সংঘাত সাময়িকভাবে থেমে যাওয়ার পরই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে বড় ধরনের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আগামী দুই সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ‘পূর্ণ বিজয়’ ঘোষণা করবে। ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন ইরান হামলা বন্ধের ঘোষণা দিলেও নতুন করে আক্রমণ হলে কঠোর জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে এবং ইসরায়েলও পাল্টা প্রতিক্রিয়ার সতর্কবার্তা বজায় রেখেছে।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, ঘনিষ্ঠ রিপাবলিকান মিত্র সিনেটর লিন্ডসে গ্রাহামের সমর্থনে আয়োজিত এক টেলির‌্যালিতে ট্রাম্প বলেন, ‘আমরা খুবই কঠোর একটি দল হিসেবে কাজ করেছি এবং আমার মনে হয় আমরা এই লড়াইয়ে এগিয়ে আছি। তবে আগামী দুই সপ্তাহের মধ্যে যখন আমরা পূর্ণ বিজয় ঘোষণা করব, তখনই প্রকৃত অর্থে জয় হবে।’

তিনি আরও বলেন, ‘এটি হবে (ইরানের বিরুদ্ধে) সম্পূর্ণ বিজয়। খুব শিগগিরই তা ঘটবে এবং তখন তেলের দাম দ্রুত কমে আসবে।’

এর আগে সোমবার (৮ জুন) ইরান ইসরায়েলের বিরুদ্ধে তাদের হামলা বন্ধের ঘোষণা দেয়। তবে একই সঙ্গে সতর্ক করে বলে, লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত থাকলে তারা ‘বিধ্বংসী’ জবাব দেবে।

ইরানের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, তেহরানের জবাব থেকে ইসরায়েল ও তার মিত্রদের শিক্ষা নেয়া উচিত ছিল।

মূলত চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েল বোমা হামলা চালানোর পর আঞ্চলিক উত্তেজনা তীব্র হয়ে ওঠে। এর জবাবে ইরান উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পরে ইসরায়েলও ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ধারাবাহিক বিমান হামলা শুরু করে।

এরপর সোমবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট দিয়ে ইসরায়েল ও ইরানকে ‘অবিলম্বে’ যুদ্ধ বন্ধ করার আহ্বান জানান।

পরে সোমবার সন্ধ্যায় টেলিভিশনে দেয়া ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইরানের সঙ্গে লড়াই ‘এ মুহূর্তের জন্য’ বন্ধ হয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, ইসরায়েলের ওপর আবার হামলা হলে তারাও পাল্টা জবাব দেবে।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

গভীর রাতে ইরানে দফায় দফায় হামলা যুক্তরাষ্ট্রের

২০২৫ সালে বিশ্বজুড়ে নিহত প্রায় আড়াই লাখ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্বোচ্চ সংঘাতের বছর

ভারতে স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে

যুক্তরাজ্যে স্মার্টফোনে অশ্লীল কনটেন্ট নিয়ন্ত্রণে কঠোর আইন আসছে

কমলো জ্বালানি তেলের দাম

দুই সপ্তাহের মধ্যেই ইরানের বিরুদ্ধে ‘পূর্ণ বিজয়’: দাবি ট্রাম্পের

বিয়ের আগে সম্পর্ককে ‘চরিত্রহীনতা’ বলা যাবে না: ভারতের সুপ্রিম কোর্ট

৪৮০০ ‘অবৈধ অভিবাসীকে’ বাংলাদেশে পাঠানো হয়েছে: শুভেন্দু অধিকারী

সর্বাধিক পঠিত

ফিলিস্তিনিদের প্রতি ভারতের সমর্থন অব্যাহত থাকবে: মোদী

আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই: ট্রাম্প

২৬ বাংলাদেশি নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, চারজনের মৃত্যু

পদত্যাগ করেছেন ইরানের প্রেসিডেন্ট

কৌশলগত সংলাপে অংশ নিতে চীনে যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

অরুণাচলকে চীনের ‘মূল স্বার্থের’ অন্তর্ভুক্ত করেছে বেইজিং

বাংলাদেশের মানুষ যাকে নির্বাচিত করবে তার সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র

ইরানে হামলার ব্যাপারে ‘সিরিয়াসলি’ ভাবছেন ট্রাম্প

বড়দিনের ধর্মোপদেশে গাজাবাসীর দুরাবস্থা নিয়ে উদ্বেগ পোপ লিওর

আইআরজিসি’র দাবি: ইসরায়েলের রাসায়নিক কারখানায় সফল হামলা