‘১০০ দিনে ৬০৫ খুন, ১৯৬ অপহরণ,’ সংসদে রুমিন ফারহানার ক্ষোভ

Post Image

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সরকারের প্রথম ১০০ দিনে হত্যা, অপহরণ ও নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধের উদ্বেগজনক চিত্র তুলে ধরে তিনি ঝাঁঝালো বক্তব্য দিয়েছেন সংসদে। 

আজ (সোমবার) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে ৭১ বিধিতে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

টিআইবির একটি প্রতিবেদনের পরিসংখ্যান টেনে রুমিন ফারহানা দাবি করেন, সরকারের প্রথম ১০০ দিনে দেশে অপরাধের গ্রাফ আকাশচুম্বী হয়েছে। যার মধ্যে কেবল মার্চ ও এপ্রিল মাসেই দেশে মোট ৬০৫টি খুন, ২৯৪টি ছিনতাই, ৯০টি ডাকাতি এবং ১৯৬টি অপহরণের ঘটনা ঘটেছে। এমনকি এই আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে খোদ পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে ১২৯টি এবং চুরির ঘটনা ঘটেছে ২ হাজার ২১৪টি।

দেশের নারী ও শিশুদের নিরাপত্তার চরম বিপর্যয় চিত্র তুলে ধরে রুমিন ফারহানা সংসদে জানান, আলোচিত সময়ে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ৩ হাজার ৪৯৬টি। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৭৮ থেকে ১০২ জন, গণধর্ষণের নির্মম শিকার হয়েছেন ৩০ থেকে ৩৬ জন এবং ধর্ষণের শিকার শিশুর সংখ্যা ৪৯ থেকে ৭১ জন। এই পরিসংখ্যানই স্পষ্ট করে দেয় যে গত তিন মাসে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কতটা নাজুক ও ভয়াবহ।

সরকারের সার্বিক সফলতা ও ব্যর্থতার দায় বণ্টন করে রুমিন ফারহানা বলেন, এই সরকারের অর্থনীতি এবং আইনশৃঙ্খলা এই দুটো বিষয়ের ওপরই সরকারের ৫০ ভাগ সফলতা বা ব্যর্থতা নির্ভর করবে, আর বাকি ৫০ ভাগ অন্যান্য মন্ত্রণালয়ের ওপর। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে উপস্থিত থাকলে তার ব্যর্থতার এই খতিয়ান আরও স্পষ্ট করে বলা সহজ হতো উল্লেখ করে তিনি জানান, সরকারের সফলতার বড় অংশই মূলত অর্থ এবং স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর নির্ভর করে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্যে নতুন সম্ভাবনার নাম ‘হালাল অর্থনীতি’

আগামী বছর যুক্ত হচ্ছে চার নতুন বিষয়, ২০২৮ থেকে নতুন পাঠ্যক্রম

আমদানি-রপ্তানির আড়ালে বছরে পাচার হচ্ছে ৮ বিলিয়ন ডলার

৪৮০০ মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার দাবি শুভেন্দুর

‘১০০ দিনে ৬০৫ খুন, ১৯৬ অপহরণ,’ সংসদে রুমিন ফারহানার ক্ষোভ

প্রতি টন রডের দাম বাড়তে পারে সাড়ে ৩ হাজার টাকা

২০২৫ সালের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে

গন্ধর্বপুর প্রকল্প চালু হলে ঢাকা পাবে দৈনিক ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি: মির্জা ফখরুল

সর্বাধিক পঠিত

নির্বাচন ঘিরে মাঠে নামছেন ১ হাজার ৫১ ম্যাজিস্ট্রেট

হাদি হত্যার বিচার ও ফ্যাসিস্টদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে গণঅধিকারের বিক্ষোভ

যুক্তরাষ্ট্র-কানাডাসহ ১৬ দেশে ভোটার নিবন্ধন শুরু হচ্ছে আজ

অস্ট্রেলিয়ায় পাচার হওয়া অর্থ ফেরাতে চায় সরকার

২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান : জয়নুল আবদিন ফারুক

আনিস আলমগীরকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার দেখাল পুলিশ

হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী আমীর খসরু

পুরাতন রাজনীতির হিসাব আর মিলবে না: তাসনিম জারা

গুমের নির্দেশ দিতেন হাসিনা, বাস্তবায়ন করতেন তারিক সিদ্দিক

নির্বাচনের আগে-পরে ৫ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী