ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের রাজৌরিতে সন্ত্রাস বিরোধী অভিযানে গিয়ে গভীর খাদে পড়ে ভারতীয় সেনাবাহিনীর এক লেফটেন্যান্ট নিহত হয়েছেন। গতকাল শনিবার (৬ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহত বীরশ্বের গোস্বামী একটি উঁচু পাহাড়ে ছিলেন। পাহাড়ের কিনারে দাঁড়ানো অবস্থায় তার পা পিছলে যায়। এরপর তিনি পাশের গভীর খাদে পড়ে যান। তিনি দেশটির সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পসে মোতায়েন ছিলেন।
তার মরদেহ আজ রোববার জম্মুর এয়ার ফোর্স স্টেশনে নিয়ে আসা হবে। সেখানে তার প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করবেন সহকর্মীরা।
সূত্র: এনডিটিভি







