ভারতের ওপর নিষেধাজ্ঞার হুমকি উল্টো ফল দেবে: পুতিন

Post Image

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ভারতের ওপর কোনো ধরনের নিষেধাজ্ঞা বা চাপ প্রয়োগের চেষ্টা করা হলে তা উল্টো ফল বয়ে আনবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত সবসময় নিজের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত নেয় এবং ভবিষ্যতেও সেই নীতি অনুসরণ করবে। 


শুক্রবার (৫ জুন) সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরাম-এ বক্তব্য দেওয়ার সময় পুতিন ভারতের কৌশলগত স্বাধীনতার প্রতি জোরালো সমর্থন জানান। তিনি বলেন, একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে ভারত তার প্রতিরক্ষা ও অর্থনৈতিক অংশীদার বেছে নেওয়ার পূর্ণ স্বাধীনতা রাখে। খবর এনডিটিভির। 


পুতিন বলেন, ভারত সবসময় একটি সার্বভৌম দেশ হিসেবে কাজ করেছে। প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে সম্ভাব্য কোনো নিষেধাজ্ঞার হুমকি তাৎক্ষণিকভাবে উল্টো ফল বয়ে আনবে।


তিনি আরও বলেন, ভারত একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। তারা নিজেদের প্রয়োজন অনুযায়ী সবচেয়ে আধুনিক ও উপযোগী পণ্য নির্বাচন করার অধিকার রাখে। অন্যরা যা-ই বলুক না কেন, ভারত সবসময় এভাবেই সিদ্ধান্ত নিয়ে এসেছে।


ভারত যদি রাশিয়ার অত্যাধুনিক যুদ্ধবিমান এসইউ-৫৭ বা এস-৫০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনে, তাহলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিষেধাজ্ঞার চাপ আসতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে পুতিন বলেন, নয়াদিল্লি বরাবরই জাতীয় স্বার্থের ভিত্তিতে স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করে এসেছে।

তার মতে, প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ের ক্ষেত্রে ভারতের সিদ্ধান্ত নির্ধারিত হবে কার্যকারিতা, প্রয়োজন ও মূল্যায়নের ভিত্তিতে; বাইরের কোনো রাজনৈতিক চাপের কারণে নয়।

রাশিয়া-ভারত প্রতিরক্ষা সহযোগিতা প্রসঙ্গে পুতিন বলেন, ভারতের সঙ্গে আমাদের সহযোগিতা, অন্যান্য অংশীদারদের মতোই, রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভরশীল নয়।  


জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাব নাকচ পুতিনের

তিনি আরও বলেন, কেউ আমাদের নির্দেশ দিতে পারে না যে, ‘ভারতকে এটি সরবরাহ করা যাবে না।’ আমরা আমাদের অংশীদারদের সঙ্গে করা প্রতিশ্রুতি রক্ষা করব, বিশেষ করে ভারতের মতো দেশের ক্ষেত্রে।


সইউ-৫৭ যুদ্ধবিমান প্রসঙ্গে পুতিন জানান, এক সময় ভারতকে সঙ্গে নিয়ে যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়নের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে সেই পরিকল্পনা বাস্তবায়িত না হওয়ায় রাশিয়া নিজ উদ্যোগে প্রকল্পটি সম্পন্ন করে।

পুতিন বলেন, এসইউ-৫৭ একটি অত্যন্ত উন্নত যুদ্ধবিমান, সম্ভবত বর্তমানে বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমানগুলোর একটি। আমরা যৌথভাবে এটি তৈরির প্রস্তাব দিয়েছিলাম। সেটি বাস্তবায়িত হয়নি, তবে আমরা নিজেরাই এটি তৈরি করেছি এবং এখন ভারতকে এসইউ-৫৭ বিক্রির জন্য প্রস্তুত আছি।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

পশ্চিমবঙ্গে ‘জলকে পানি’ ও ‘আম্মাকে মা’ বলা যাবে না: শুভেন্দু অধিকারী

সৌদিসহ ইরানের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে পাকিস্তান-তুরষ্ক

‘এমন দুর্নীতিগ্রস্ত প্রেসিডেন্ট আগে দেখিনি’—ট্রাম্পকে ওবামা

ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প

আবারও ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন কট্টর ফিলিস্তিনপন্থি লুলা

হয়তো রোববারই ইরানে হামলা করতে পারি: ট্রাম্প

এক সপ্তাহে প্রায় ৮ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব

এক সপ্তাহে প্রায় ৮ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব

সর্বাধিক পঠিত

যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন ইরানি স্পিকার

চলমান যুদ্ধে সমর্থনের জন্য পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ইরানের

‌দীর্ঘ ২০ বছরের নিষেধাজ্ঞা শেষে পাকিস্তানে আকাশে ঘুড়ি, ফিরল বসন্ত উৎসব

যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের

“যুদ্ধকারীদের প্রার্থনা কবুল হয় না”— বিশ্বনেতাদের প্রতি পোপের কড়া বার্তা

কলকাতায় রাস্তা আটকে মোদির যোগব্যায়াম

এক লাফে জ্বালানি তেলের দাম বাড়ল ৪ শতাংশ

তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের কঠোর জবাব দিল চীন

ইরানকে তুরস্কের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির আশায় কমল তেলের দাম