আগামী সপ্তাহে উত্তর কোরিয়া যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট

Post Image

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সপ্তাহে উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন। দীর্ঘদিন পর এই সফরকে বেইজিং ও পিয়ংইয়ংয়ের সম্পর্ক জোরদারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শুক্রবার জানিয়েছে, শি জিনপিং আগামী সোমবার থেকে শুরু হওয়া দুই দিনের রাষ্ট্রীয় সফরে উত্তর কোরিয়া যাবেন। সফরকালে তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করবেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থাও সফরের বিষয়টি নিশ্চিত করেছে।


এটি হবে ২০১৯ সালের পর শি জিনপিংয়ের প্রথম উত্তর কোরিয়া সফর। একই সঙ্গে এটি ২০২৬ সালে তার প্রথম বিদেশ সফরও।

সাম্প্রতিক বছরগুলোতে কিছুটা শীতল হয়ে পড়া চীন ও উত্তর কোরিয়ার সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করার প্রচেষ্টার অংশ হিসেবে এই সফর অনুষ্ঠিত হচ্ছে।


সম্প্রতি বেইজিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পৃথক রাষ্ট্রীয় সফরে স্বাগত জানিয়েছেন শি জিনপিং। ফলে উত্তর কোরিয়া সফরকে আঞ্চলিক কূটনীতি ও শক্তির ভারসাম্যের দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

আগামী সপ্তাহে উত্তর কোরিয়া যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট

ঘুষ নেওয়ার দায়ে গ্রেপ্তার ইন্দোনেশিয়ার উপমন্ত্রী

মোদি আর এক বছরও প্রধানমন্ত্রী থাকবেন না: রাহুল গান্ধী

জেমস বন্ড সাজে ডোনাল্ড ট্রাম্প

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প

কুয়েত বিমানবন্দরে ইরানের হামলায় হতাহত ৬৪

দিল্লিতে হোটেলে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২১

বাংলাদেশে অবৈধ ভারতীয়দের শনাক্ত করুন-মাহমুদুর রহমান

সর্বাধিক পঠিত

পাকিস্তান অসাধারণভাবে ভালো করছে: ট্রাম্প

ইতিহাসের সবচেয়ে ‘ভয়াবহ আক্রমণের’ ঘোষণা ইরানের

পাকিস্তানে জোড়া বোমা বিস্ফোরণ-গুলিতে নিহত অন্তত ১৭

ফিলিস্তিনিদের প্রতি ভারতের সমর্থন অব্যাহত থাকবে: মোদী

আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই: ট্রাম্প

২৬ বাংলাদেশি নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, চারজনের মৃত্যু

বেগম জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী

কৌশলগত সংলাপে অংশ নিতে চীনে যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

অরুণাচলকে চীনের ‘মূল স্বার্থের’ অন্তর্ভুক্ত করেছে বেইজিং

বাংলাদেশের মানুষ যাকে নির্বাচিত করবে তার সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র