আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প

Post Image


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি না থাকলে এই মুহূর্তে ইসরায়েল রাষ্ট্রের কোনো অস্তিত্ব-ই থাকতো না। মঙ্গলবার (২ জুন) রাতে ‘পড ফোর্স ওয়ান’ অনুষ্ঠানে তিনি এ দাবি করেছেন।


ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্টকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে প্ররোচিত করেছিলেন বলে যে অভিযোগ উঠেছিল তাও প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। তার দাবি, এই সিদ্ধান্ত সম্পূর্ণ তার নিজের ছিল।


ট্রাম্প বলেন, “তিনি আমাকে ধোঁকা দিয়েছেন? আমিই তো এটা শুরু করেছি।”  যুদ্ধ শুরুর কারণ সম্পর্কে ট্রাম্প বলেন, “আমরা তাদের (ইরানকে) পারমাণবিক অস্ত্র পেতে দিতে পারি না।” ট্রাম্প এই দাবিগুলোকে রাজনৈতিক প্রতিপক্ষের কাজ বলে মনে করেন। তিনি বলেন, “ওরা শুধু ডেমোক্র্যাট। এরা এমন লোক যারা জানে না তারা কী করছে।”


মার্কিন প্রেসিডেন্ট জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তার উদ্বেগ তার প্রথম মেয়াদ থেকেই ছিল, যখন তিনি প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের অধীনে সম্পাদিত ২০১৫ সালের পারমাণবিক চুক্তি থেকে সরে এসেছিলেন।


তিনি বলেন, “এটা ইসরায়েলের ক্ষেত্রেও প্রযোজ্য, কারণ সম্ভবত তারাই প্রথম আক্রান্ত হতো। আমি আপনাদের বলছি, আমি না থাকলে এখন কোনো ইসরায়েলই থাকত না।”

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ইরান-যুক্তরাষ্ট্রের ১৪ দফা চুক্তি প্রকাশ, কী আছে তাতে

ইরানকে ঘুষ দিয়েছিলেন ওবামা: ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে বড় পরাজয় নেতানিয়াহুর

আমি না থাকলে ইসরায়েলের কোনও অস্তিত্বই থাকত না: ট্রাম্প

প্রশ্নফাঁস ঠেকাতে ভারতে বন্ধ টেলিগ্রাম ব্যবহার

আমাকে ছাড়া ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প

ইরানে কোনো অর্থ খরচ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার, ইরানের বন্দরে জাহাজ চলাচল শুরু

সর্বাধিক পঠিত

বড়দিনের ধর্মোপদেশে গাজাবাসীর দুরাবস্থা নিয়ে উদ্বেগ পোপ লিওর

খামেনির উত্তরসূরি কে হচ্ছেন, কাদের নাম শোনা যাচ্ছে

ইসরায়েলের ধ্বংসযজ্ঞে গাজার মাটি-পানিও বিষাক্ত হয়ে গেছে

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতান নিছক অতিরঞ্জন হিসেবে দেখার সুযোগ নেই: ভারত

খামেনির মৃত্যুসংবাদ পড়তে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন টিভি উপস্থাপক

৪ ঘণ্টায় ২৮ ভূমিকম্পে কাঁপছে গোটা যুক্তরাষ্ট্র

আকাশসীমা বন্ধ করে তেহরানে হামলা করেছে ইসরায়েল

প্রশ্নফাঁস ঠেকাতে ভারতে বন্ধ টেলিগ্রাম ব্যবহার

হামলা থেকে অল্পের জন্য বাঁচলেন ইরানের সম্ভাব্য সর্বোচ্চ নেতা

নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা ট্রাম্পের