আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর বাংলাদেশের জামাতিরা বেশি লাফালাফি করছে : শুভেন্দু

Post Image

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর কংগ্রেস, তৃণমূল, সিপিআইএমের মতো রাজ্যের বিরোধীদলগুলোর চেয়ে বাংলাদেশের জামাতিরা বেশি লাফালাফি করছে। এসময় তার মুখ্যমন্ত্রী হওয়াতে বাংলাদেশের জামাতিদের অস্বস্তি বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (১৮ মে) সন্ধ্যায় কলকাতার ভবানীপুরে আয়োজিত এক ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ভবানীপুর আসনের বাসিন্দাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে শুভেন্দু বলেন, সীমান্ত সুরক্ষিত করা, অনুপ্রবেশকারীদের শনাক্ত করে ফেরত পাঠানো এবং দেশকে নিরাপদ রাখা বিজেপি সরকারের অঙ্গীকার।

তিনি বলেন, ‘আমি মুখ্যমন্ত্রী হওয়াতে তৃণমূল, সিপিএম বা কংগ্রেস যতটা প্রতিক্রিয়া দেখাচ্ছে, তার চেয়ে বেশি অস্বস্তিতে রয়েছে বাংলাদেশের জামাতিরা। কিন্তু আমি ভয় পাওয়ার লোক নই, মাথা নোয়ানোর লোকও নই।’


সীমান্ত নিরাপত্তা নিয়ে তিনি আরও বলেন, ভোটার তালিকায় অ-ভারতীয়দের শনাক্ত করা হয়েছে এবং অনেকের নাম বাতিলও করা হয়েছে। এবার তাদের ফেরত পাঠানোর সময় এসেছে বলে মন্তব্য করেন তিনি।

রোববার (১৭ মে) কলকাতার পার্ক সার্কাস এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায়ও কড়া হুঁশিয়ারি দেন শুভেন্দু। তিনি বলেন, পুলিশের দিকে ইট-পাথর ছোড়া হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে। আসানসোলে পুলিশ ফাঁড়িতে ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে ক্ষতিপূরণ আদায় করা হবে বলেও জানান তিনি।


এদিকে সোমবার মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে ধর্মীয় ভিত্তিতে দেওয়া সব ধরনের ভাতা বন্ধের ঘোষণা দেয় পশ্চিমবঙ্গ সরকার। এর ফলে ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিত ভাতা বন্ধ করা হয়েছে।

এ প্রসঙ্গে শুভেন্দু বলেন, সরকারের কাজ কোনো নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীকে ভাতা দেওয়া নয় বরং শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। তিনি জানান, ভাতার জন্য বরাদ্দ অর্থ এখন ‘বিবেকানন্দ মেরিট স্কলারশিপ’ প্রকল্পে ব্যয় করা হবে, যাতে সব ধর্মের শিক্ষার্থীরা সমানভাবে উপকৃত হতে পারে।


উল্লেখ্য, সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভবানীপুর ও নন্দীগ্রাম দুই আসনেই বিজেপি প্রার্থী হিসেবে জয় পান শুভেন্দু অধিকারী। ভবানীপুরে তিনি তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকে ১৫ হাজারের বেশি ভোটে পরাজিত করেন।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ট্রাম্পের এক সিদ্ধান্তে কমলো জ্বালানি তেলের দাম

আরব দেশগুলোরঅনুরোধে ইরানে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের

আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর বাংলাদেশের জামাতিরা বেশি লাফালাফি করছে : শুভেন্দু

প্রতিরক্ষা চুক্তি: সৌদি আরবে যুদ্ধবিমান ও সৈন্য পাঠাল পাকিস্তান

ঈদুল আজহার তারিখ ঘোষণা করল সৌদি আরব

ইবোলা ভাইরাসে জরুরি অবস্থা ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

ইরান যুদ্ধ ঘিরে ‘তীব্র’ রাজনৈতিক চাপে ট্রাম্প

‘জয় বাংলা’ স্লোগান দিলে ছাড় দেওয়া হবে না : শুভেন্দু

সর্বাধিক পঠিত

প্রতিরক্ষা চুক্তির পথে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মোদির শোক

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় জাতিসংঘের নিন্দা

যে কোনো সময় ন্যাটো ভূখণ্ডে হামলার সক্ষমতা রয়েছে রাশিয়ার

ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহর’ আঘাতে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, নিহত ৫৬

যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়ে ২৯ জনের মৃত্যু, দুর্ভোগে ২০ কোটি মানুষ

গল্প এখানেই শেষ নয়: যুক্তরাষ্ট্রকে সতর্ক বার্তা ইরানের

বিজয়ের দলের ১০৭ এমপির একযোগে পদত্যাগের হুঁশিয়ারি

কঙ্গোতে খনি ধসে নিহত ২ শতাধিক

সৌদি আরবের কাছে ৩ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র