যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী

ইরান যুদ্ধ ঘিরে ‘তীব্র’ রাজনৈতিক চাপে ট্রাম্প

Post Image


ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্রমবর্ধমান রাজনৈতিক চাপের মুখে পড়েছেন। বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, এই যুদ্ধে মার্কিন জনগণের সমর্থন অর্ধেকেরও কম।

অনেক জরিপে সমর্থনের হার ৩০ থেকে ৪০ শতাংশের মধ্যে রয়েছে, যা বিশ্লেষকদের মতে ভিয়েতনাম যুদ্ধের শেষ পর্যায়ে মার্কিন জনসমর্থনের সমপর্যায়ের কাছাকাছি।

একই সঙ্গে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের অসন্তোষও বাড়ছে। বর্তমানে দেশটির অনেক এলাকায় প্রতি গ্যালন পেট্রোলের দাম ৪ ডলার ৫০ সেন্ট ছাড়িয়েছে, যা যুদ্ধ শুরুর সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

বিশেষ করে ক্যালিফোর্নিয়ায়, যেখানে অধিকাংশ তেল আমদানি করতে হয়, সেখানে প্রতি গ্যালনের দাম ৬ ডলারের বেশি পৌঁছেছে।

বিশ্লেষকদের মতে, জ্বালানির এই মূল্যবৃদ্ধি সরাসরি সাধারণ মানুষের দৈনন্দিন ব্যয়ে প্রভাব ফেলছে এবং তা রাজনৈতিকভাবে ট্রাম্প প্রশাসনের জন্য বড় চাপ তৈরি করছে।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমি এখন আমেরিকানদের আর্থিক পরিস্থিতি নিয়ে ভাবছি না, আমি ভাবছি ইরান যেন পারমাণবিক অস্ত্র না পায়।”

এই মন্তব্যটি যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেলগুলোতে বারবার প্রচারিত হয়েছে এবং আর্থিক চাপের মধ্যে থাকা বহু মার্কিন নাগরিকের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতির কারণে ট্রাম্পের রিপাবলিকান পার্টি আগামী মধ্যবর্তী নির্বাচনে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকিও তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। (আল জাজিরা)

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ইবোলা ভাইরাসে জরুরি অবস্থা ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

ইরান যুদ্ধ ঘিরে ‘তীব্র’ রাজনৈতিক চাপে ট্রাম্প

‘জয় বাংলা’ স্লোগান দিলে ছাড় দেওয়া হবে না : শুভেন্দু

দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

ইরানের পারমাণবিক কর্মসূচি ২০ বছর স্থগিতে রাজি ট্রাম্প

চীনের মধ্যস্থতাকে স্বাগত জানাল ইরান, আলোচনা চালিয়ে যেতে চায় যুক্তরাষ্ট্র

চীন সফর শেষে তাইওয়ানকে ট্রাম্পের কড়া বার্তা

শ্রম আইন লঙ্ঘন: ৭ হাজারের বেশি ওয়ার্ক ভিসা বাতিল করল সৌদি আরব

সর্বাধিক পঠিত

হাসিনাকে বাংলাদেশে পাঠাতে মোদির প্রতি আহ্বান ওয়াইসির

‘যুদ্ধবিরতি’র পর গাজায় বড় হামলা ইসরায়েলের, নিহত ২৩

সিরিয়া থেকে ২৫০ ছাগল চুরি করল ইসরাইলি সেনারা

প্রতিরক্ষা চুক্তির পথে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মোদির শোক

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় জাতিসংঘের নিন্দা

গল্প এখানেই শেষ নয়: যুক্তরাষ্ট্রকে সতর্ক বার্তা ইরানের

যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়ে ২৯ জনের মৃত্যু, দুর্ভোগে ২০ কোটি মানুষ

যে কোনো সময় ন্যাটো ভূখণ্ডে হামলার সক্ষমতা রয়েছে রাশিয়ার

বিজয়ের দলের ১০৭ এমপির একযোগে পদত্যাগের হুঁশিয়ারি