জাতীয় সংসদ নির্বাচনে

নারী প্রতিনিধির সংখ্যা কম নিয়ে জাতিসংঘের প্রশ্ন

Post Image


জাতীয় সংসদ নির্বাচনে নারী প্রতিনিধির সংখ্যা কম হওয়া নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে প্রশ্ন তুলেছে জাতিসংঘের নারীবিষয়ক সংস্থা ইউএন উইমেন। রোববার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে এ প্রশ্ন করে ইউএন উইমেনের প্রতিনিধিদল।

তারা নির্বাচনে নারী প্রতিনিধির অংশগ্রহণ কীভাবে আরও বাড়ানো যায়, সেই বিষয়েও প্রশ্ন করে। ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সাতজন নারী সংসদ-সদস্য নির্বাচিত হন।

ওই বৈঠকের আলোচনার বিষয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, যে নির্বাচন হয়ে গেল, সেটা নিয়ে তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। নির্বাচনে নারী প্রতিনিধিদের অংশগ্রহণ আরও কীভাবে বাড়ানো যায়, তারা সেটা জানতে চেয়েছেন।

তিনি আরও বলেন, আমরা বলেছি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭ জন নারী প্রার্থী জয়ী হয়েছেন। কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বী আরও প্রার্থী ছিলেন। এখন প্রার্থীকে ভোট পেয়ে জয়ী হয়ে আসতে হবে।

আমরা আরও জানিয়েছি, ৩৫০ জন সংসদ-সদস্যের মধ্যে ৭ জন আর সংরক্ষিত আসনের ৫০ জনসহ মোট ৫৭ জন নারী সংসদ-সদস্য আছেন। স্থানীয় সরকারের নির্বাচনে এই মাত্রাটা আরও বাড়বে বলে আমরা আশা করি।

ভোটার তালিকায় নারী-পুরুষের পার্থক্য কমানোর বিষয়টিও ইউএন উইমেনকে জানানো হয়েছে উল্লেখ করে ইসি সচিব বলেন, ভোটার তালিকায় নারী-পুরুষের গ্যাপ (পার্থক্য) প্রায় ৩ মিলিয়ন ছিল। এটা কমিয়ে ১ দশমিক ৮ মিলিয়নে আনা হয়েছে।

এটা আরও কমাতে চেষ্টা করছি। এবারের নির্বাচনে কোনো সহিংসতা হয়নি, কারও ভোট বাক্স ছিনতাই হয়নি-এগুলোও জানানো হয়েছে বলে জানান ইসি সচিব।

ইউএন উইমেন কোনো পরামর্শ দিয়েছে কি না জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘তারা আমাদের সঙ্গে জেন্ডার নিয়ে কাজ করছেন। সেটা অব্যাহত রাখবেন বলে তারা জানিয়েছেন।’

বৈঠকে ইউএন উইমেনের প্রতিনিধিদলে ছিলেন সংস্থাটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ন্যারাদজাই গুম্বনজভান্দা, রিজিওনাল ডিরেক্টর ক্রিস্টিন আরব, রিপ্রেজেন্টেটিভ গীতাঞ্জলি সিং, ডেপুটি রিপ্রেজেন্টেটিভ নবনীতা সিনহা ও ইউনিট ম্যানেজার তপাটি সাহা। বৈঠকে নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ ও ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক ব্যবস্থা আনতে চায় সরকার

সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ

সরকারি কলেজে শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন স্থগিত

বিরোধীদলীয় নেতার সঙ্গে বিটিএমএ নেতাদের মতবিনিময়, সমস্যা সমাধানে ভূমিকা রাখার আশ্বাস

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

দাওয়াত না পেয়ে মাতবরের অভিমান, টিসি নিল প্রাথমিকের ২৬ শিক্ষার্থী

পঞ্চগড়-১ আসনের সাবেক এমপি গ্রেপ্তার

হুতিদের হামলায় সৌদিতে প্রাণ গেল বাংলাদেশির

সর্বাধিক পঠিত

হারিয়ে যাওয়া ৫১টি মোবাইল প্রকৃত মালিকদের ফিরিয়ে দিলো পুলিশ

নাসিরউদ্দীনের গালি শুনে আমরা অভ্যস্ত : সিইসি

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৮ জুন

দুর্নীতির মামলায় তোফায়েল আহমেদের বিচার শুরু

বাংলাদেশ–সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে কাজ করার আশাবাদb

দেশে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ হবে আজ

এনসিপির জাতীয় কনভেনশন আজ,কোন সেশনে কি থাকছে

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

প্রশ্নফাঁসের ‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ শিক্ষামন্ত্রীর

ইসলাম শ্রমিককে যথাযথ মর্যাদা দিয়েছে: ইফা ডিজি