মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ২ বছরের শিশু, বাঁচাতে গিয়ে প্রাণ গেল মা-সন্তানের

Post Image

চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যাওয়া দুই বছরের শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন মা তারিন আক্তার। দুর্ঘটনায় আহত শিশুটিকেও হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

শুক্রবার (১৫ মে) রাত ৮টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিএমএ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তারিন আক্তার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে ২ বছর বয়সী সন্তান ইয়াসাকে নিয়ে ভাটিয়ারীর একটি মেলায় ঘুরতে গিয়েছিলেন তারিন আক্তার। রাতে বাসায় ফেরার পথে শিশু সন্তানকে মাঝখানে রেখে পেছনে বসেছিলেন তারিন। তবে অসাবধানতাবশত শিশু ইয়াসা মোটরসাইকেল থেকে পড়ে যায়। সন্তানকে বাঁচাতে গিয়ে তারিনও সড়কে পড়ে যান।

এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। আহত শিশু ইয়াসাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন বলেন, তারিন অত্যন্ত বিনয়ী ও দায়িত্বশীল একজন কর্মী ছিলেন। তার এ মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। নিজের জীবন দিয়েও আদরের মেয়েকে বাঁচাতে পারলো না।

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি এমএ হক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গাড়িটি শনাক্ত করা যায়নি কিন্তু চেষ্টা চলছে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বাংলাদেশের কাছে জেএফ-১৭ যুদ্ধবিমানের সিমুলেটর হস্তান্তর করল পাকিস্তান

অর্থনীতি পুনরুদ্ধারে আরও দুই বছর লাগবে

জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টাকারীর সন্ধানে পুরস্কার ঘোষণা

দুই দশক পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী

লন্ডনে চিকিৎসার জন্য গিয়ে শপিংয়ে ব্যস্ত রাষ্ট্রপতি

টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান

চাঁদপুরের উদ্দেশে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী

ট্রেনের ২৬ তারিখের টিকিট মিলছে আজ

সর্বাধিক পঠিত

ওমানে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশির মৃত্যুতে জামায়াতের শোক

ওসমান হাদিকে গুলি, মোটরসাইকেল চালকের পরিচয় সনাক্ত

নির্বাচনে দুর্নীতিবাজ-চাঁদাবাজদের প্রত্যাখ্যানের আহ্বান দুদক চেয়ারম্যানের

‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারে নামছে ঐক্যবদ্ধ ছাত্র সংসদ

ড. ইউনূসের নতুন ঠিকানা কোথায়?

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত সেই হুজাইফা আর নেই

পতাকা হাতে প্যারাস্যুটিংয়ে বাংলাদেশের বিশ্ব রেকর্ড

সহিংসতার হুমকি দিলেন জয়

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা

শহীদ ওসমান হাদি হত্যার তদন্তে রাষ্ট্রীয় গাফিলতির অভিযোগ ইনকিলাব মঞ্চের