রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ

Post Image

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম মিয়ানমারে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তন নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সহযোগিতা ও সমর্থন কামনা করেন। এসময় তিনি গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

স্থানীয় সময় বৃহস্প‌তিবার নিউইয়র্কে জাতিসংঘের রাজনৈতিক, শান্তি প্রতিষ্ঠা ও শান্তিরক্ষা কার্যক্রম বিভাগের মধ্যপ্রাচ্য, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সহকারী মহাসচিব খালেদ খিয়ারির সঙ্গে বৈঠকে তিনি এসব বিষয়ে বাংলাদেশের অবস্থান ও অঙ্গীকার তুলে ধরেন।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত সরকারের অগ্রাধিকারসমূহ তুলে ধরে জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা, প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, জনসেবার মানোন্নয়ন এবং মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখার বিষয়ে সরকারের অঙ্গীকারের কথা উল্লেখ করেন।

তিনি আরো উল্লেখ করেন, সরকার সংশ্লিষ্ট জনগোষ্ঠীর সামাজিক-অর্থনৈতিক ঝুঁকি ও দুর্বলতা মোকাবেলায় ‘ফ্যামিলি কার্ড’ এবং ‘ফার্মার্স কার্ড’ কর্মসূচিসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

তিনি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে চলমান তারল্য সংকটের মধ্যেও শান্তিরক্ষা ম্যান্ডেট অক্ষুণ্ণ রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং সংঘাত-পরবর্তী পরিস্থিতিতে নারী ও তরুণদের অংশগ্রহণ বৃদ্ধির প্রয়োজনিয়তার কথা উল্লেখ করেন।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, মিয়ানমারে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসনই এ সংকটের একমাত্র কার্যকর দীর্ঘমেয়াদি সমাধান। তিনি তাদের নিজ দেশে প্রত্যাবর্তন নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

সহকারী মহাসচিব খিয়ারি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘদিনের অবদান এবং শান্তি ও নিরাপত্তা উদ্যোগে নারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন। 

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

দেশের সার্বভৌমত্ব ও ইসলাম রক্ষায় মৃত্যু পর্যন্ত যুদ্ধ করবো

রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ

শনিবার চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রবাসী কার্ড দেবে সরকার, সবার আগে পাবেন যারা

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা

জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক স্বাক্ষর

অবসরে গেলেন ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার সরওয়ার

সর্বাধিক পঠিত

৫০০ বিদেশি প্রতিনিধিসহ নির্বাচন পর্যবেক্ষণ করবেন ৫৬ হাজার পর্যবেক্ষক

ওসমান হাদিকে গুলি, মোটরসাইকেল চালকের পরিচয় সনাক্ত

প্রশ্নফাঁস ও বেসরকারি শিক্ষকদের বেতন নিয়ে যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী

ড. ইউনূসের নতুন ঠিকানা কোথায়?

নির্বাচনে দুর্নীতিবাজ-চাঁদাবাজদের প্রত্যাখ্যানের আহ্বান দুদক চেয়ারম্যানের

ওমানে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশির মৃত্যুতে জামায়াতের শোক

পতাকা হাতে প্যারাস্যুটিংয়ে বাংলাদেশের বিশ্ব রেকর্ড

‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারে নামছে ঐক্যবদ্ধ ছাত্র সংসদ

সহিংসতার হুমকি দিলেন জয়

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত সেই হুজাইফা আর নেই