সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের ভূমিধস জয়

Post Image

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) ২০২৬-২৭ মেয়াদের নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল (নীল প্যানেল) ভূমিধস  জয়লাভ করেছে। সভাপতি ও সম্পাদকসহ ১৪টি পদের মধ্যে ১৩টি পদেই বিজয়ী হয়েছেন নীল প্যানেলের প্রার্থীরা। অন্যদিকে, জামায়াতে ইসলামী সমর্থিত ‘সবুজ প্যানেল’ সদস্যের একটি পদে জয় পেয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) গভীর রাতে ভোটগণনা শেষে নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী মো. মিফতাহ উদ্দিন চৌধুরী এই ফলাফল ঘোষণা করেন। এর আগে বুধ ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ঘোষিত ফলাফল অনুযায়ী, বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলের (নীল প্যানেল) সভাপতি প্রার্থী এ এম মাহবুব উদ্দিন খোকন ২ হাজার ৯৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সবুজ প্যানেলের আব্দুল বাতেন পেয়েছেন ৭৭৮ ভোট। সম্পাদক পদে নীল প্যানেলের মোহাম্মদ আলী ২ হাজার ৫৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, যেখানে সবুজ প্যানেলের এ কে এম রেজাউল করিম খন্দকার পেয়েছেন ৭৮৬ ভোটও।

উল্লেখ্য, সমিতির ইতিহাসে এবারই প্রথম আওয়ামী লীগ সমর্থিত কোনো প্যানেল নির্বাচনে অংশ নিতে পারেনি। গত ২৬ এপ্রিল সমিতির সাধারণ সভায় (ইজিএম) দলীয় কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগপন্থী আইনজীবীদের নির্বাচনে অংশ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ফলে এবারের মূল প্রতিদ্বন্দ্বিতা সীমাবদ্ধ ছিল নীল, সবুজ ও লাল-সবুজ প্যানেলের প্রার্থীদের মধ্যে।




এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

প্রবাসী কার্ড দেবে সরকার, সবার আগে পাবেন যারা

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা

জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক স্বাক্ষর

অবসরে গেলেন ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার সরওয়ার

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের ভূমিধস জয়

বাড়ছে করমুক্ত আয়সীমা, নিত্যপণ্যের ওপর উৎসে কর দশমিক ৫০ শতাংশ নির্ধারণ

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ

সর্বাধিক পঠিত

ওসমান হাদিকে গুলি, মোটরসাইকেল চালকের পরিচয় সনাক্ত

৫০০ বিদেশি প্রতিনিধিসহ নির্বাচন পর্যবেক্ষণ করবেন ৫৬ হাজার পর্যবেক্ষক

প্রশ্নফাঁস ও বেসরকারি শিক্ষকদের বেতন নিয়ে যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী

ড. ইউনূসের নতুন ঠিকানা কোথায়?

নির্বাচনে দুর্নীতিবাজ-চাঁদাবাজদের প্রত্যাখ্যানের আহ্বান দুদক চেয়ারম্যানের

ওমানে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশির মৃত্যুতে জামায়াতের শোক

পতাকা হাতে প্যারাস্যুটিংয়ে বাংলাদেশের বিশ্ব রেকর্ড

‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারে নামছে ঐক্যবদ্ধ ছাত্র সংসদ

সহিংসতার হুমকি দিলেন জয়

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত সেই হুজাইফা আর নেই