দিল্লিতে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

Post Image

ভারতের রাজধানী দিল্লিতে বাসের ভেতর এক নারী দলবদ্ধ ধর্ষণের শিকারের অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার ঘটনায় জড়িত সন্দেহে বাসটির চালক ও তাঁর সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, তারা বাসটি জব্দ করেছে। তদন্তের পাশাপাশি সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা।

আইএএনএসের প্রতিবেদন অনুযায়ী, ১১ মে (সোমবার) রাতে ওই নারী কাজ শেষে অন্য দিনের মতোই বাড়ি ফিরছিলেন। এ সময় সরস্বতী বিহারের একটি বাসস্টপেজে একটি স্লিপার বাস এসে থামে। ওই নারী বাসের দরজায় দাঁড়ানো এক ব্যক্তির কাছে সময় জানতে এগিয়ে যান। তখন তাঁকে জোর করে বাসের ভেতরে টেনে তোলা হয় বলে অভিযোগ করা হয়েছে।

পুলিশ বলেছে, এরপর অভিযুক্ত ব্যক্তিরা বাসটি নাংলোই এলাকার দিকে নিয়ে যান। সেখানেই যৌন নির্যাতনের ঘটনাটি ঘটেছে বলে দাবি করা হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ওই নারী বিবাহিত। তাঁর তিন সন্তান রয়েছে। ধর্ষণের অভিযোগের পর তাঁর শারীরিক পরীক্ষা করানো এবং একটি এফআইআর করা হয়েছে। এরপর অভিযোগ ওঠা ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

মার্কিন অবরোধে একটি দেশের জ্বালানি তেল পুরোপুরি ফুরিয়ে গেছে

দিল্লিতে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

নতুন রূপে মমতা বন্দ্যোপাধ্যায়

বেইজিংয়ে ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠক শুরু

ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি: জেডি ভ্যান্স

হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

ভারতে মন্দিরের দেয়াল-টিনের ছাউনি ধসে ছয়জনের মৃত্যু

ইরান যুদ্ধে চীনের সাহায্যের প্রয়োজন নেই: ট্রাম্প

সর্বাধিক পঠিত

ভুলভাবে খবর প্রচারের অভিযোগে রিপাবলিক বাংলার সাংবাদিককে ধাওয়া

সিরিয়া থেকে ২৫০ ছাগল চুরি করল ইসরাইলি সেনারা

প্রতিরক্ষা চুক্তির পথে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক

হাসিনাকে বাংলাদেশে পাঠাতে মোদির প্রতি আহ্বান ওয়াইসির

‘যুদ্ধবিরতি’র পর গাজায় বড় হামলা ইসরায়েলের, নিহত ২৩

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মোদির শোক

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় জাতিসংঘের নিন্দা

যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়ে ২৯ জনের মৃত্যু, দুর্ভোগে ২০ কোটি মানুষ

গল্প এখানেই শেষ নয়: যুক্তরাষ্ট্রকে সতর্ক বার্তা ইরানের

বিজয়ের দলের ১০৭ এমপির একযোগে পদত্যাগের হুঁশিয়ারি