বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাজানোয় গ্রেপ্তার সেই ইমি কারামুক্ত

Post Image

রাজধানীর শাহবাগ থানার সামনে ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনাকে কেন্দ্র করে গ্রেপ্তার হওয়া ‘স্লোগান ৭১’ এর সাবেক সাধারণ সম্পাদক শেখ তাসনিম আফরোজ ইমি দুই মাস পর কারামুক্ত হয়েছেন। হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন জামিনে বৃহস্পতিবার দুপুরে তিনি মুক্তি পান।

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তার জানান, বিকেল পৌনে ৩টার দিকে সব আইনি প্রক্রিয়া শেষে ইমিকে মুক্তি দেওয়া হয়। 

ইমির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছিল। গত ৩০ এপ্রিল হাইকোর্ট তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। এর আগে একবার তার জামিন আবেদন নামঞ্জুর হয়েছিল।

জানা গেছে, চলতি বছরের ৭ মার্চ রাতে। সেদিন রাত সাড়ে ৯টার দিকে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজানোর কর্মসূচি ঘোষণা করেন ইমিসহ কয়েকজন। রিকশায় মাইক লাগিয়ে ভাষণ প্রচারের সময় এ বি জুবায়ের, মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ এবং জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক তাহমিদ আল মোদাসসিরসহ একদল শিক্ষার্থী বাধা দেন। পরে ইমি ও আবদুল্লাহ আল মামুনকে রিকশাসহ থানার ভেতরে নেওয়া হয়। এ সময় থানার ভেতরেই আবদুল্লাহ আল মামুনকে মারধরের অভিযোগ ওঠে। পরদিন পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে। ওই মামলায় ইমিসহ তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাজানোয় গ্রেপ্তার সেই ইমি কারামুক্ত

দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে শিশির মনিরের চিঠি

বাজেট অধিবেশন শুরু ৭ জুন

দুর্নীতির মামলায় তোফায়েল আহমেদের বিচার শুরু

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৮ জুন

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

ড. ইউনূস-আসিফসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

তিস্তা প্রকল্পে চীনের সহায়তা চাইল বাংলাদেশ

সর্বাধিক পঠিত

অস্ত্র উদ্ধারে সরকারের কোনো ব্যর্থতা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

কোথায় তেল আছে বা নেই, জানা যাবে এক ক্লিকেই

জামায়াত নেতাকে দেখতে হাসপাতালে ফখরুল

‘ক্ষমতা দীর্ঘায়িত করতে পিলখানার হত্যাকাণ্ড ঘটিয়েছে শেখ হাসিনা’

‘ওসমান হাদির জন্য খাস দিলে দোয়া করুন’ -স্বরাষ্ট্র উপদেষ্টা

হাসিনার রায় শুনতে ট্রাইব্যুনালে সাদিক কায়েম ও ফরহাদ

রাজনীতিতে শেখ হাসিনার উত্থান ও পতন

আনিস আলমগীরের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

নির্বাচনের পর পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে চূড়ান্ত শুনানি

নির্বাচনে প্রভাব বিস্তারকারীকে আইনের আওতায় আনার নির্দেশ ইসির