নির্বাচনে প্রভাব বিস্তারকারীকে আইনের আওতায় আনার নির্দেশ ইসির

Post Image

নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.) বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে কেউ প্রভাব বিস্তার করতে চাইলে তাকে সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হবে। সেইসাথে প্রশাসনকে স্বচ্ছতা, নিরপেক্ষতা, দৃঢতার সাথে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাইজে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের সাথে বিভাগীয় ও জেলা প্রশাসন আয়োজিত পৃথক দুই মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষার্থে ও আচরণবিধি প্রতিপালনে যা যা করণীয় আমরা সেটা করব। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে আচরণবিধি মানার যে সতর্কতা ও কম আন্তকোন্দল দেখতে পাচ্ছি সেটি একটি ভালো লক্ষণ।

নির্বাচনকে সামনে রেখে একটি গোষ্ঠি অপতথ্য ও গুজব ছড়াতে পারে এমন আশঙ্কা করে তিনি বলেন, গুজব ও অপতথ্য ছড়ানো অপরাধ। এটি রোধে সাংবাদিকরাসহ সবাইকে কাজ করতে হবে। নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি ভালো। সব বাহিনী ও উইংগুলোর প্রস্তুতিও ভালো। আগামী নির্বাচন নিয়ে কোন শঙ্‌কা নেই। ভোটাররা ভোট কেন্দ্রে যেতে উন্মুখ হয়ে আছে।

এতে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিনসহ বিভাগের সব জেলা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন আসনের রিটার্নিং কর্মকর্তা, গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক ব্যবস্থা আনতে চায় সরকার

সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ

সরকারি কলেজে শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন স্থগিত

বিরোধীদলীয় নেতার সঙ্গে বিটিএমএ নেতাদের মতবিনিময়, সমস্যা সমাধানে ভূমিকা রাখার আশ্বাস

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

দাওয়াত না পেয়ে মাতবরের অভিমান, টিসি নিল প্রাথমিকের ২৬ শিক্ষার্থী

পঞ্চগড়-১ আসনের সাবেক এমপি গ্রেপ্তার

হুতিদের হামলায় সৌদিতে প্রাণ গেল বাংলাদেশির

সর্বাধিক পঠিত

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৮ জুন

বাংলাদেশ–সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে কাজ করার আশাবাদb

দেশে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ হবে আজ

এনসিপির জাতীয় কনভেনশন আজ,কোন সেশনে কি থাকছে

দুর্নীতির মামলায় তোফায়েল আহমেদের বিচার শুরু

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

প্রশ্নফাঁসের ‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ শিক্ষামন্ত্রীর

শিক্ষার্থীদের সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি মাসুদ

আজ চার দিনব্যাপী ডিসি সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সেনা মোতায়েনের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী