মায়ের দিকে অপলক চেয়ে প্রধানমন্ত্রী, যে ছবি ছুঁয়ে গেল নেটিজেনদের

Post Image

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাবেশের মঞ্চে একটি ছবি রাখা হয়েছিল তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। সে ছবির ওপর থেকে পর্দা সরিয়ে অপলক তাকিয়ে আছেন তিনি। এমন একটি আবেগঘন দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল ভিডিও ও ছবিতে দেখা যায়, তারেক রহমান আবেগাপ্লুত হয়ে মায়ের ছবির দিকে তাকিয়ে আছেন। দৃশ্যটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। 

শুক্রবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে এমন দৃশ্য দেখা যায়। 

এ সময় তিনি বলেন, দেশের মানুষ পরিশ্রম করে যেভাবে সামনে এগিয়ে যাচ্ছে তাদের সঙ্গে থেকে তাদের পাশে থেকে আমরা দেশকে গড়ে তুলতে চাই। এজন্যই আমাদের নির্বাচনের সময় স্লোগান ছিল ‘করবো কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’। এটি হচ্ছে আমাদের স্লোগান, এটি হচ্ছে আমাদের বর্তমান স্লোগান, এটি হচ্ছে আমাদের ভবিষ্যৎ স্লোগান। যেই স্লোগানের বলে বলীয়ান হয় ইনশাআল্লাহ আমরা এই প্রিয় মাতৃভূমিকে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারব।

তিনি বলেন, আজকের এ মহান আন্তর্জাতিক শ্রমিক দিবসে আসুন, আমরা আজকে প্রত্যেকে এখানে প্রতিজ্ঞা গ্রহণ করি, প্রত্যেকে শপথ গ্রহণ করি যেই বাংলাদেশের প্রত্যাশা প্রত্যেকটি নারী পুরুষ, প্রত্যেকটি মানুষের মনে রয়েছে সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার জন্য আসুন আমরা প্রত্যেকে একেকজন দেশ গড়ার শ্রমিক হিসেবে নিজেদের প্রস্তুত করব। আমরা প্রত্যেকে একেকজন দেশগড়া শ্রমিক হিসেবে আমাদের জীবনের বাকি দিনগুলোকে আমরা অতিবাহিত করব।

দলের নেতাকর্মী ও সমর্থকরা এ দৃশ্যকে তারেক রহমানের মায়ের প্রতি গভীর শ্রদ্ধা এবং পারিবারিক ও রাজনৈতিক আদর্শের প্রতি তার আবেগের বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করছেন।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ভোরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ থাকার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

মায়ের দিকে অপলক চেয়ে প্রধানমন্ত্রী, যে ছবি ছুঁয়ে গেল নেটিজেনদের

জলাবদ্ধতা থেকে রক্ষায় খাল খনন করছে সরকার

প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় বাবর আলীর

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

জনগণের ভালো থাকা মানেই সরকারের ভালো থাকা: আইসিটি মন্ত্রী

বৃষ্টির মধ্যেই শাহজালাল মাজারের পথে প্রধানমন্ত্রী

ইরান ইস্যুতে বিরোধী দলীয় নেতার প্রশ্নের জবাব দিলো পররাষ্ট্র মন্ত্রণালয়

আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

সর্বাধিক পঠিত

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

হাদির চিকিৎসার জন্য রক্ত সংগ্রহ করেছে সেনাবাহিনী

কারও বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ থাকলে অংশ নেয়া যাবে না নির্বাচনে

প্লট দুর্নীতির মামলায় হাসিনার ৭ বছর কারাদণ্ড

ইউনেসকোর ৪৩তম সম্মেলনের সভাপতি বাংলাদেশ

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে রাষ্ট্রপতির উদ্বেগ

বায়তুল মোকাররমের সৌন্দর্যবর্ধন ও আধুনিকায়নে ১৯৯ কোটি টাকার প্রকল্প

জামায়াত নেতাকে দেখতে হাসপাতালে ফখরুল

ঢাকা ছেড়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে

আমার মায়ের কিছু হবে না, ভারত তাকে নিরাপত্তা দিচ্ছে: জয়