বৃষ্টির মধ্যেই শাহজালাল মাজারের পথে প্রধানমন্ত্রী

Post Image

সিলেটে পৌঁছেই হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।


শনিবার (২ মে) সকাল ৯টা ২০ মিনিটে ঢাকা থেকে বিমানে রওনা হয়ে সকাল ৯টা ৫৮ মিনিটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এরপর তিনি মাজারের উদ্দেশে যাত্রা করেন। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।


তিনি বলেন, বর্তমানে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শাহাজালাল মাজার জিয়ারত করতে যাচ্ছেন।


তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম সিলেট সফর। দিনব্যাপী এই সফরে তিনি একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনসহ দলীয় কর্মসূচিতে অংশ নেবেন।


সফরসূচি অনুযায়ী, জিয়ারত শেষে বেলা ১১টায় নগরের চাঁদনীঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। এরপর দুপুর ১২টায় সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া খাল (বাসিয়া নদী) খননকাজের উদ্বোধন করার কথা রয়েছে।


বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়াম-এ ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ প্রতিযোগিতার উদ্বোধন করবেন তিনি। বিকেল ৫টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমি-তে দলীয় সভায় অংশ নেওয়ার পর সন্ধ্যা ৭টায় বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।


এদিকে, প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে সিলেটজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, যার ৮০ শতাংশ হবে নারী

দেশে ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেওয়া হবে : প্রধানমন্ত্রী

মায়ের দিকে অপলক চেয়ে প্রধানমন্ত্রী, যে ছবি ছুঁয়ে গেল নেটিজেনদের

জলাবদ্ধতা থেকে রক্ষায় খাল খনন করছে সরকার

প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় বাবর আলীর

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

জনগণের ভালো থাকা মানেই সরকারের ভালো থাকা: আইসিটি মন্ত্রী

সর্বাধিক পঠিত

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

হাদির চিকিৎসার জন্য রক্ত সংগ্রহ করেছে সেনাবাহিনী

কারও বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ থাকলে অংশ নেয়া যাবে না নির্বাচনে

প্লট দুর্নীতির মামলায় হাসিনার ৭ বছর কারাদণ্ড

ইউনেসকোর ৪৩তম সম্মেলনের সভাপতি বাংলাদেশ

জামায়াত নেতাকে দেখতে হাসপাতালে ফখরুল

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে রাষ্ট্রপতির উদ্বেগ

বায়তুল মোকাররমের সৌন্দর্যবর্ধন ও আধুনিকায়নে ১৯৯ কোটি টাকার প্রকল্প

ঢাকা ছেড়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে

আমার মায়ের কিছু হবে না, ভারত তাকে নিরাপত্তা দিচ্ছে: জয়