আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

Post Image

দায়িত্ব নেয়ার পর আজ প্রথমবারের মতো সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরকে ঘিরে ক্রীড়া, উন্নয়ন ও ঐতিহ্যের ছোঁয়ায় সাজছে পুরো জনপদ। তার হাত ধরেই শুরু হতে যাচ্ছে নতুন প্রজন্মের জন্য বিশেষ ক্রীড়া উদ্যোগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। পাশাপাশি উদ্বোধন করা হবে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প।

উৎসবের রঙে রাঙানো সিলেট। উন্নয়ন ও সম্ভাবনার নতুন বার্তা নিয়ে সেখানে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এখান থেকেই শুরু হচ্ছে দেশের ক্রীড়াঙ্গনের একটি বড় উদ্যোগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’।

নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে শনিবার জেলা স্টেডিয়ামে এই বিশেষ ক্রীড়া কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ফুটবল, ক্রিকেট ও কাবাডিসহ আটটি খেলায় অংশ নেয়ার সুযোগ পাবে দেশের তরুণ প্রজন্ম।

সিলেটের ক্রীড়া কর্মকর্তা মো. নূর হোসেন জানান, আটটি ডিসিপ্লিনের খেলোয়াড়দের সঙ্গে প্রধানমন্ত্রী সাক্ষাৎ করবেন। এ উপলক্ষে ক্রীড়া সংগঠক, খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস বিরাজ করছে।

সফরে সরকারপ্রধান একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধনও করবেন। এর মধ্যে রয়েছে সিলেট সিটি কর্পোরেশনে জলাবদ্ধতা নিরসন প্রকল্প এবং কান্দিগাঁওয়ে বাসিয়া খাল খনন কাজ।

সিলেটে পৌঁছে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন তারেক রহমান এবং মোনাজাতে অংশ নেবেন।

দরগাহ-এ-হযরত শাহজালাল (রহ.)-এর খাদেম সামুন মাহমুদ খান বলেন, “২ তারিখ প্রধানমন্ত্রী আসছেন। তিনি এখানে আসছেন বলে আমরা অত্যন্ত আনন্দিত। এর আগে তার বাবা প্রেসিডেন্ট জিয়াউর রহমান-ও এখানে এসেছিলেন।”

প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে উচ্ছ্বাসে ভাসছেন দলীয় নেতাকর্মীরা। একই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।


সিলেট বিএনপির এক নেতা বলেন, “প্রয়াত বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে এখানে এসেছিলেন। আজ তারই সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী হিসেবে সিলেটে আসছেন। তাই আমরা স্বাভাবিকভাবেই অত্যন্ত আনন্দিত।”


সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক জানান, প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে যেন জনদুর্ভোগ না হয়, সে বিষয়টি বিবেচনায় রেখেই প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, যার ৮০ শতাংশ হবে নারী

দেশে ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেওয়া হবে : প্রধানমন্ত্রী

মায়ের দিকে অপলক চেয়ে প্রধানমন্ত্রী, যে ছবি ছুঁয়ে গেল নেটিজেনদের

জলাবদ্ধতা থেকে রক্ষায় খাল খনন করছে সরকার

প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় বাবর আলীর

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

জনগণের ভালো থাকা মানেই সরকারের ভালো থাকা: আইসিটি মন্ত্রী

সর্বাধিক পঠিত

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

হাদির চিকিৎসার জন্য রক্ত সংগ্রহ করেছে সেনাবাহিনী

কারও বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ থাকলে অংশ নেয়া যাবে না নির্বাচনে

প্লট দুর্নীতির মামলায় হাসিনার ৭ বছর কারাদণ্ড

ইউনেসকোর ৪৩তম সম্মেলনের সভাপতি বাংলাদেশ

জামায়াত নেতাকে দেখতে হাসপাতালে ফখরুল

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে রাষ্ট্রপতির উদ্বেগ

বায়তুল মোকাররমের সৌন্দর্যবর্ধন ও আধুনিকায়নে ১৯৯ কোটি টাকার প্রকল্প

ঢাকা ছেড়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে

আমার মায়ের কিছু হবে না, ভারত তাকে নিরাপত্তা দিচ্ছে: জয়