কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান বলেছেন, তারা (জামায়াতের লোক) আমাকে ‘ফজা পাগলা’ বলে ডাকে।
আজ মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এই অভিযোগ করেন।
তিনি বলেন, আমরা কি মুক্তিযুদ্ধ করিনাই? যেমন বিরোধী দলে নেতা বলেন, উনাকে আমি সম্মান করি না। কিন্তু উনার দলের লোকজন এখানে বসে আছে তারা আমাকে ফজা পগলা বলে কথা বলেন। তারা নাকি সভ্য !
ফজলুর রহমান বলেন, বিরোধী দলীয় নেতা (ডা. শফিকুর রহমান) বলেছিলেন, তিনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক, শহীদ পরিবারের লোক এবং উনি জামায়াতে ইসলাম করেন। এটা ডাবল অপরাধ। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াত করতে পারেন না।







