সীতাকুণ্ডে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

Post Image

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার কুমিরা ইউনিয়নের রহমতপুরে এই ঘটনা ঘটে।


নিহতরা হলো- সীমা আক্তার (৯) ও মো. আবদুল্লাহ (৫)। তারা সম্পর্কে খালা-ভাগ্নে। সীমা সন্দ্বীপের আব্দুল মালেকের মেয়ে এবং আবদুল্লাহ ময়মনসিংহের বাসিন্দা মাসুদের ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি উভয় পরিবার আমেনা কলোনিতে একটি ভাড়া বাসায় বসবাস শুরু করে। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে বাসার পাশের একটি পুকুরে খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায় দুই শিশু। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


এ বিষয়ে সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক (এসআই) আহাদ আহমদ জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

‘জুলাই গণঅভ্যুত্থান আবারও প্রমাণ করেছে, রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ’

নির্বাচনি প্রতিশ্রুতি ও জুলাই সনদ বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর

সীতাকুণ্ডে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে জামায়াতের সমাবেশ আজ

জাতীয় সংসদসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা

ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি

বেঁচে থাকতে ক্যাম্পাসে সন্ত্রাসের রাজনীতিকে ফিরতে দেব না : ফরহাদ

থানার ভেতরে ছাত্রদলের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জামায়াতের

সর্বাধিক পঠিত

ভোটে কত সময় লাগবে, মক ভোটিংয়ে পর্যালোচনা করলো কমিশন

আইনের ঊর্ধ্বে কেউ নয় : শেখ হাসিনার বিরুদ্ধে রায়ে ড. ইউনূস

গেজেট থেকে আরও ১২ ‘জুলাই যোদ্ধা’র নাম বাদ

জাতীয় নির্বাচন স্থগিত চাওয়া রিট খারিজ

আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে : ঢাকা রেঞ্জের ডিআইজি

২৪ ঘণ্টার মধ্যে বাগেরহাটের ৪ আসন পুনর্বহালের নির্দেশ

তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার ফোন

৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

রাজনীতিবিদরা ঠিক থাকলে সমাজে পচন ধরবে না, দুর্নীতি কমবে: অর্থ উপদেষ্টা

সজীব ওয়াজেদ জয়ের ৫ বছরের কারাদণ্ড